ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেঘনার তীব্র ভাঙনে চরম ঝুঁকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাট মাছের আড়ত মানুষকে চূড়ান্ত ধ্বংসের মুখে ঠেলে দেয় যে সাতটি কবিরা গুনাহ মস্তিষ্কে টিউমার নিয়ে লড়াই, অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি ভারতে ভোটার তালিকা যাচাই নিয়ে বিতর্ক ও দেশজুড়ে বিক্ষোভের ডাক ঢাকায় আজ আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টির পূর্বাভাস আইএফআইসি ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে ২৯ হাজার ৫৭২ কোটি টাকা কৌশলগত স্বার্থে তুরস্কের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত ইরান যুদ্ধ শেষ হলেই তেলের দাম কমবে : ট্রাম্প আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন জின்னাহর ছবি বিতর্ক ও উপমহাদেশের সাংবিধানিক ইতিহাসের দায়

‘দেশু ৭’ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, বিস্ফোরক পোস্ট দিলেন দেব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে টলিউডে শুরু হতে চলেছে মেগা যুদ্ধের আমেজ। কলকাতার বহুল চর্চিত ও জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দেশু ৭’ পর্দায় আসবে আগামী ১৬ অক্টোবর। দীর্ঘ ১২ বছর পর এই জুটির পর্দায় ফেরা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকলেও, সিনেমাটি মুক্তির ঠিক আগেই এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন সুপারস্টার দেব।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে দেব দাবি করেছেন, টাকার বিনিময়ে ইউটিউবার ও সমালোচকদের দিয়ে পরিকল্পিতভাবে সিনেমাটির বিরুদ্ধে ‘নেগেটিভ রিভিউ’ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এই পেড-নেগেটিভিটির চক্রের কথা প্রকাশ্যে আসায় টলিউড পাড়ায় তোলপাড় শুরু হয়েছে।

দেব তার পোস্টে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সিনেমার সমালোচনাকে তিনি সবসময়ই সিনেমার একটি স্বাভাবিক অংশ হিসেবে দেখেন এবং দর্শকের স্বাধীন মতামতের প্রতি তার সর্বদা শ্রদ্ধা রয়েছে। তবে অর্থের বিনিময়ে আগে থেকে লিখে দেওয়া চিত্রনাট্য অনুযায়ী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভিটি ছড়ানোর বিষয়টি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

নিজের পোস্টে দেব লিখেছেন, “আগামীকাল ‘দেশু ৭’-এর ট্রেলার দেখুন। ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে সমালোচনা করুন—কিন্তু মতামতটা যেন আপনার নিজের হয়। কারণ শেষ কথা সবসময় দর্শকই বলে।”

এবারের পূজায় বক্স অফিসে বেশ কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে ‘দেশু ৭’ সিনেমাটিকে। একই সময়ে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-এর মতো সিনেমাগুলো। এই তুমুল প্রতিযোগিতার বাজারে প্রতিপক্ষের অসাধু কোনো চক্র এমন ষড়যন্ত্র করছে কি না, তা নিয়ে এখন সরগরম টলিউড পাড়া।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

‘দেশু ৭’ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, বিস্ফোরক পোস্ট দিলেন দেব

আপডেট সময় : ০৮:১৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬