ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় কমিটি রায়গঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু অসহায় মেয়েদের বিয়ে দেওয়া যার শখ, সম্পন্ন করলেন ১১৩তম আয়োজন হাসপাতালে জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে গেলেন গোলাম পরওয়ার ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনা শুরুর আশা ত্রাণমন্ত্রীর আশুলিয়ায় ৫ ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতার আয়োজন রোনালদোর সঙ্গে দ্বন্দ্ব: শাস্তির মুখে পড়তে পারেন পর্তুগাল কোচ জেসুস ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদায়বেলায় সতীর্থ মুসোকে মজার বার্তা দিলেন লিওনেল মেসি

নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবারকেন্দ্রিক গল্পের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের আগের কাজ ‘এটা আমাদেরই গল্প’-এর সফলতার ধারাবাহিকতা বজায় রেখে নতুন এই নাটকটি প্রথম দুই পর্বেই ইউটিউবে দর্শকদের নজর কেড়েছে। ৭ অক্টোবর প্রথম পর্ব প্রকাশের পর দ্বিতীয় পর্বেও নাটকটি ইতিবাচক সাড়া পেয়েছে।

দর্শকদের অনেকেই ইউটিউবের মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন দর্শক লিখেছেন, ‘“এটা আমাদেরই গল্প” নাটকের ভক্তরা কে কে “ফিরে আসার গল্প” নাটকের অপেক্ষায় ছিলেন।’ আরেকজন দর্শক লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো…আমরা খুব আনন্দিত। যারা এই নাটকের অভিনেতা যুক্ত আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।’

‘ফিরে আসার গল্প’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। এছাড়া এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে এতে যুক্ত আছেন। তবে এই ধারাবাহিকের অন্যতম প্রধান আকর্ষণ বরেণ্য অভিনেতা জাহিদ হাসান ও শহিদুজ্জামান সেলিমের একসঙ্গে উপস্থিতি, যা দর্শকদের আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে।

মোট ৫২ পর্বের এই ধারাবাহিকটি প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। এখন পর্যন্ত এর প্রথম লটের ১০ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে এবং আগামী ১০ অক্টোবর পর্যন্ত মোট ১৮ পর্বের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

গল্প ও অভিনয়ের পাশাপাশি নাটকটির আবহ তৈরিতেও বিশেষ গুরুত্ব দিয়েছেন নির্মাতা। এই ধারাবাহিকটির জন্য তিনটি গান তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি দ্বৈত গান এবং একটি গানের দুটি সংস্করণ। ‘ওরে প্রিয়া রে’ শিরোনামের টাইটেল গানটি গেয়েছেন ন্যানসি ও ইমরান মাহমুদুল, যার কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। আরফিন রুমির সুর ও সংগীত পরিচালনায় ‘ফিরে আসার গল্প’ শিরোনামের গানটি গেয়েছেন আরফিন রুমি এবং এর বিকল্প সংস্করণে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। এছাড়া ‘প্রেমের কারিগর’ শিরোনামের গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর এবং এতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও পুলক অধিকারী, যার সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে

আপডেট সময় : ১২:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬