ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, স্থগিত পিটিআই সরকারের কার্যক্রম খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করল পাকিস্তান তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পেলেন সাহিদা আক্তার লালপুরে অবৈধ সার বিক্রির দায়ে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা প্রশ্নফাঁসের ঘটনায় প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজারের বেশি কল উত্তরায় মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ নিউগিনি প্রকল্পে হামলায় ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া, তদন্তে চাঞ্চল্যকর তথ্য মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ: মুক্তির পর সিজেপি নেতা

জীবনসঙ্গী হিসেবে কেমন পাত্র চান মিমি চক্রবর্তী?

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী তাঁর হবু জীবনসঙ্গীর গুণাবলী নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন। জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ, ঘনিষ্ঠ বন্ধু এবং ভ্রমণপ্রিয় কাউকে চান তিনি। তবে সবকিছুর ঊর্ধ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁর সন্তানদের ভালোবাসতে হবে—এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে মিমি অভিনীত নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েও নানা কথা বলেছেন মিমি।

বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, "ভালো মানুষ হবে। আমার খুব ভালো বন্ধু হবে। খুব ফান লাভিং হবে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি, তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।"

নিজের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলেই মিমি জানান, অন্যের বিয়ের অনুষ্ঠানে যেতে তাঁর বেশ ভালো লাগে। বিশেষ করে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন বেশি থাকলে তা তাঁর কাছে আরও বেশি উপভোগ্য হয়। তবে নিজের বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, "আর যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।"

এদিকে, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় ‘সুমিত্রা’ চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ। এই চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে অভিনেত্রী জানান, সৃজিত তাঁকে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’-র আলোচিত চরিত্র ‘পুপে’-র উদাহরণ দিয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জীবনসঙ্গী হিসেবে কেমন পাত্র চান মিমি চক্রবর্তী?

আপডেট সময় : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬