ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার চিন্তাশক্তি ও সৃজনশীলতা কমায়: রাষ্ট্রপতি উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বাংলাদেশে আসছে তুর্কি মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ এবার বাংলাদেশে প্রচারের জন্য প্রস্তুত। আগামী ২ আগস্ট, রবিবার থেকে নাগরিক টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গে একযোগে সিরিজটির সম্প্রচার শুরু হবে।

সিরিজটির কাহিনী আবর্তিত হয়েছে মুসলিম বিশ্বের কিংবদন্তি সেনানায়ক ও শাসক সালাহউদ্দিন আইয়ুবিকে ঘিরে। প্রথাগত হেরেমখানা, ঠুনকো প্রেম বা দাস-দাসির গল্পের বাইরে গিয়ে এটি মুসলিম ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরেছে। এর গল্পে উঠে এসেছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সালাহউদ্দিন আইয়ুবির বীরত্বের বিভিন্ন দিক।

নাগরিক টিভিতে সিরিজটি সপ্তাহে পাঁচ দিন—রবিবার থেকে বৃহস্পতিবার—প্রতিদিন রাত ৮টা ও ১০টায় প্রচারিত হবে। অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গে নতুন পর্বগুলো দেখা যাবে প্রতিদিন রাত ৯টায়। এছাড়া সপ্তাহজুড়ে প্রচারিত পর্বগুলো নিয়ে প্রতি শুক্রবার ও শনিবার রাত ১০টায় ‘মেগা গ্র্যান্ড এপিসোড’ প্রচারের সুযোগ থাকছে।

তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই মেগা সিরিজে বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি এবং যুদ্ধ ও অ্যাকশন দৃশ্যের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ফুটিয়ে তোলা হয়েছে। এতে অভিনয়শিল্পীদের শক্তিশালী অভিনয়ও দর্শককে আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে আসছে তুর্কি মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬