ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারিগরি ত্রুটিতে স্থবির বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন কার্যক্রম দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর কার্যকর চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিকট শব্দে ১৫-২০টি ককটেল বিস্ফোরণ কর্নেল ইউনিভার্সিটিতে মাদক খাইয়ে গণধর্ষণ: নতুন ফৌজদারি তদন্ত যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র প্যারিসের র‍্যাম্পে ঐশ্বরিয়ার গ্ল্যামারাস উপস্থিতি ও মুগ্ধতা ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন মোড়: আলোচনায় ‘রিসেট’ ও প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস মির্জাগঞ্জে সংস্কারের তিন মাসেই ফের চলাচলের অযোগ্য আঞ্চলিক সড়ক দুই দিন পর নওগাঁয় স্বাভাবিক হলো বাস চলাচল

প্যারিসের র‍্যাম্পে ঐশ্বরিয়ার গ্ল্যামারাস উপস্থিতি ও মুগ্ধতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্যারিস ফ্যাশন উইকের জমকালো মঞ্চে নিজের গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে আবারও সবার নজর কেড়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে ফ্যাশন শোর র‍্যাম্পে হাঁটেন ‘দেবদাস’ খ্যাত এই অভিনেত্রী।

র‍্যাম্পে হাঁটার সময় ঐশ্বরিয়ার পরনে ছিল ক্রিস্টালখচিত কেপসহ কর্সেটযুক্ত কালো ভেলভেটের ফিশটেল গাউন। তার সাজে আভিজাত্য যোগ করেছিল মাথায় থাকা ঝলমলে রত্নখচিত মুকুট, পরিপাটি মেকআপ এবং তার ট্রেডমার্ক লাল লিপস্টিক। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

ফ্যাশন শো শুরুর আগে রিহার্সালের সময়ও ঐশ্বরিয়াকে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন তারকার সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। বিশেষ করে অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে তার কথা বলা ও হাত ধরে রাখার একটি মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে। এছাড়া শোর ফাঁকে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা হয় ঐশ্বরিয়ার। প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার এই উপস্থিতি ফ্যাশনপ্রেমী ও ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্যারিসের র‍্যাম্পে ঐশ্বরিয়ার গ্ল্যামারাস উপস্থিতি ও মুগ্ধতা

আপডেট সময় : ১০:১৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬