
প্যারিস ফ্যাশন উইকের জমকালো মঞ্চে নিজের গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে আবারও সবার নজর কেড়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে ফ্যাশন শোর র্যাম্পে হাঁটেন ‘দেবদাস’ খ্যাত এই অভিনেত্রী।
র্যাম্পে হাঁটার সময় ঐশ্বরিয়ার পরনে ছিল ক্রিস্টালখচিত কেপসহ কর্সেটযুক্ত কালো ভেলভেটের ফিশটেল গাউন। তার সাজে আভিজাত্য যোগ করেছিল মাথায় থাকা ঝলমলে রত্নখচিত মুকুট, পরিপাটি মেকআপ এবং তার ট্রেডমার্ক লাল লিপস্টিক। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
ফ্যাশন শো শুরুর আগে রিহার্সালের সময়ও ঐশ্বরিয়াকে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন তারকার সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। বিশেষ করে অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে তার কথা বলা ও হাত ধরে রাখার একটি মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে। এছাড়া শোর ফাঁকে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা হয় ঐশ্বরিয়ার। প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার এই উপস্থিতি ফ্যাশনপ্রেমী ও ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২