ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নেগেটিভ বিষয় দর্শক বেশি দেখে: অপু বিশ্বাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি কোরিওগ্রাফার কাদরী মাহফুজের পডকাস্ট শো ‘কফি উইথ কাদরী’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। মজহারুল ইসলাম রাজিবের প্রযোজনায় এবং এমকেএম ট্রাভেল অ্যান্ড ট্যুরের আয়োজনে নির্মিত এই পডকাস্টের প্রথম পর্বে তিনি অংশ নেন।

আড্ডার এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং তারকাদের নিয়ে সমালোচনা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, একজন তারকার হেটার্স থাকা অনেকটা আশীর্বাদের মতো। কারণ তাদের কারণেই একজন তারকা আলোচনায় থাকেন। একইসঙ্গে তিনি যোগ করেন, দর্শকও নেগেটিভ বিষয়গুলো বেশি দেখে।

দীর্ঘ এই আলাপচারিতায় অভিনেত্রী তার পেশাগত জীবনের নানা স্মৃতির পাশাপাশি ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথাও শেয়ার করেছেন। এর মধ্যে বাবার মৃত্যুর দিন শুটিংয়ে যাওয়ার মতো কঠিন অভিজ্ঞতার কথাও উঠে আসে তার কথায়।

পডকাস্টটির আয়োজক কাদরী মাহফুজ বলেন, তারকাদের স্টাইল ও লুক নিয়ে কাজের সূত্রে তাদের সঙ্গে আমার নানা অভিজ্ঞতা রয়েছে। তাদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও স্টাইল নিয়েই এই পডকাস্ট সাজানো হয়েছে। প্রথম পর্বেই অপু বিশ্বাসের মতো জনপ্রিয় তারকাকে পেয়ে তিনি আনন্দিত এবং ভবিষ্যতে আরও তারকাকে দর্শকদের সামনে আনার পরিকল্পনা রয়েছে বলে জানান।

‘কফি উইথ কাদরী’র সেট ডিজাইন করেছেন কিবরিয়া চঞ্চল। মেকওভারে ছিলেন নীল মুয়া এবং উপস্থাপক মাহফুজ কাদরীর পোশাক সাজিয়েছেন আজরান। ক্যামেরার দায়িত্বে ছিলেন বিহন ও সুফিয়ান। অনুষ্ঠানটির সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রনি শিকদার জিতু এবং পরিচালনার দায়িত্বে ছিলেন ফয়সাল হাসান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নেগেটিভ বিষয় দর্শক বেশি দেখে: অপু বিশ্বাস

আপডেট সময় : ০১:০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬