সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:৫৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত একটি সরকারি প্ল্যাটফর্মের উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটি বর্তমানে অত্যন্ত করুণ অবস্থায় রয়েছে। তিনি পুনরায় নিজের দাবির পুনরাবৃত্তি করে বলেন, ইরান ‘কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না’। ট্রাম্প আরও জানান, তারা কোনো পারমাণবিক অস্ত্র পাবে না এবং সেই সঙ্গে জ্বালানি তেলের দামও কমে আসবে। ইরান যুদ্ধের সমাপ্তি প্রসঙ্গে তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, এটি খুব দ্রুতই শেষ হয়ে যাবে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin




























