ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪ দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা

যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গীতিকবি মাহবুবুল খালিদ তার শিল্পচর্চায় বারবার বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অন্যায় ও মানবিক সংকট তুলে ধরেছেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি যৌতুকের ভয়াবহতা, এর কারণে নারীর প্রতি সহিংসতা এবং এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে নতুন গান নিয়ে এসেছেন। ‘যৌতুক’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সোমনূর মনির কোনাল ও রাফসান। গানটির সুর করেছেন প্রয়াত কিংবদন্তি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গানটিতে যৌতুককে ব্যাধি, যন্ত্রণা ও অভিশাপ হিসেবে চিত্রিত করেছেন মাহবুবুল খালিদ। যৌতুকের লোভে নারীর ওপর নির্যাতন, অ্যাসিড-সন্ত্রাস এবং একটি সুখের সংসার কীভাবে দুঃসহ জীবনে পরিণত হয়, সেই মর্মস্পর্শী চিত্র এতে ফুটে উঠেছে। পাশাপাশি অন্যায় মেনে না নিয়ে প্রতিবাদ করার বার্তাও দিয়েছেন গীতিকার। গানের কথায় বলা হয়েছে, ‘যৌতুক ব্যাধি যৌতুক যন্ত্রণা/ যৌতুক অভিশাপ/ সইবো না আর যৌতুকের জ্বালা/ যৌতুক অপরাধ।’ এছাড়া ছেলে-মেয়ের মধ্যে ভেদাভেদ না করে তাদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে সামাজিক অন্যায় প্রতিরোধের শক্তি অর্জনের আহ্বান জানানো হয়েছে।

গানটি বর্তমানে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে শোনা যাচ্ছে। গীতিকবি মাহবুবুল খালিদ দেশপ্রেম, প্রকৃতি, ধর্মীয় ও সামাজিক উৎসব, জনসচেতনতা কিংবা খেলাধুলাসহ বিষয়বৈচিত্র্যে সমৃদ্ধ অসংখ্য গান রচনা করেছেন। তার কর্মের মধ্যে রয়েছে গণসংগীত, লোকগীতি, হামদ-নাত, শিশুতোষ গান, দেশাত্মবোধক গান এবং প্রেম-বিরহমূলক গান। সমাজের বিভিন্ন আলোচিত ঘটনার ওপর ভিত্তি করেও তিনি গান লিখেছেন। মিরপুরের গৃহকর্মী আদুরিকে নিয়ে ‘আদুরি’, সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে ‘ফেলানীরে করল গুলি’, এবং মাগুরার শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনা নিয়ে ‘মাগুরার ফুল’ তার উল্লেখযোগ্য সৃষ্টি। ‘মাগুরার ফুল’ গানের জন্য তিনি বাইফা অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। সম্প্রতি তার লেখা ‘রামিসার বিচার’ শিরোনামের আরেকটি গানও প্রকাশিত হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান

আপডেট সময় : ০২:৪৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬