ঢাকা ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জনের মামলায় মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন সীমান্তবর্তী রেল অবকাঠামো উন্নয়নে ৪৫ হাজার কোটি রুপির পরিকল্পনা ভারতের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত সরকারি কোয়ার্টারে কিশোরদের মাদকের আড্ডা হাটহাজারীতে মাদক ও জুয়া নির্মূলে প্রশাসনের সাথে এলাকাবাসীর সভা নবুয়তের অকাট্য প্রমাণ ও মুশরিকদের হঠকারী মনোভাবের স্বরূপ নিয়মিত অভিবাসন বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ সরকারের ওপর চাপ বাড়াতে বিভাগভিত্তিক লংমার্চের পরিকল্পনা ১১-দলীয় ঐক্যের ঝালকাঠির রাজাপুরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন আর সন্তান চান না মলি-মে, টমি ফিউরির পরিবারে মতবিরোধ

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সরকারি দপ্তরের দাপ্তরিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দাপ্তরিক কাজে এ ধরনের প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের প্রেক্ষাপটে তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই সব সিনিয়র সচিব ও সচিবের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এআই টুল ব্যবহারের ফলে কাজের গতি ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেলেও এর অসতর্ক ব্যবহার সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশের ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি অসতর্কতার কারণে গুরুত্বপূর্ণ তথ্য তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

এ ধরনের ঝুঁকি এড়াতে এবং সরকারি তথ্যের নিরাপত্তা অক্ষুণ্ন রাখতে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা। এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ

আপডেট সময় : ১২:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬