ঢাকা ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী রেল অবকাঠামো উন্নয়নে ৪৫ হাজার কোটি রুপির পরিকল্পনা ভারতের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত সরকারি কোয়ার্টারে কিশোরদের মাদকের আড্ডা হাটহাজারীতে মাদক ও জুয়া নির্মূলে প্রশাসনের সাথে এলাকাবাসীর সভা নবুয়তের অকাট্য প্রমাণ ও মুশরিকদের হঠকারী মনোভাবের স্বরূপ নিয়মিত অভিবাসন বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ সরকারের ওপর চাপ বাড়াতে বিভাগভিত্তিক লংমার্চের পরিকল্পনা ১১-দলীয় ঐক্যের ঝালকাঠির রাজাপুরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন আর সন্তান চান না মলি-মে, টমি ফিউরির পরিবারে মতবিরোধ ইরান যুদ্ধ বন্ধে নিজ দেশেই তীব্র চাপের মুখে ট্রাম্প

হাটহাজারীতে মাদক ও জুয়া নির্মূলে প্রশাসনের সাথে এলাকাবাসীর সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চট্টগ্রামের হাটহাজারীতে মাদক, চুরি, ডাকাতি এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলের লক্ষ্যে এলাকাবাসী ও প্রশাসনের যৌথ উদ্যোগে একটি আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. মুছা এবং সঞ্চালনায় ছিলেন গিয়াস উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন। তিনি তার বক্তব্যে যুবসমাজ ধ্বংসের পেছনে মাদককে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়ায় তরুণ প্রজন্মের সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। জাকির হোসেন বলেন, এসব অপরাধের অর্থের জোগান দিতেই এলাকায় চুরি ও ডাকাতির মতো ঘটনা বাড়ছে। যুবসমাজকে রক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, এলাকায় কোনো মাদক কারবারি বা অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন। তিনি জানান, মাদক সেবন, কারবার এবং জুয়ার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমনে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সালাউদ্দিন জাহাঙ্গীর, চারিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া, নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুল্লাহ নদভী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মাদক, জুয়া ও চুরি-ডাকাতির মতো অপরাধে জড়িতদের জন্য এটিই শেষ বার্তা বলে কঠোর হুঁশিয়ারি দেন। তারা প্রতিটি পরিবারের অভিভাবকদের নিজ সন্তানদের প্রতি নজর রাখার অনুরোধ করেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে মাদক ও জুয়া নির্মূলে প্রশাসনের সাথে এলাকাবাসীর সভা

আপডেট সময় : ১২:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬