ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামদানি শাড়িতে মোহনীয় পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার চাটমোহরে খাসজমি থেকে ভূমিহীন নারীকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি বন্ধে সম্পাদক পরিষদের দাবি সাইবার আইনের নামে কণ্ঠ রোধের চেষ্টা মেনে নেওয়া হবে না: ফুয়াদ সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী মেসিকে আটকানোর পরিকল্পনা নেই বেনিনের, উপভোগ করতে চান ঐতিহাসিক ম্যাচ শরতের নীল সাজে হুমায়ূন আহমেদের বই নিয়ে তন্দ্রাবিলাসে পরীমণি আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলাটি নারায়ণগঞ্জ বারে বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি: সাখাওয়াত লাঞ্ছিত, আহত কয়েকজন

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের বই চুরি করে বিক্রির অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের রিডিং রুম থেকে বিসিএস প্রস্তুতির চারটি বই চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের বিরুদ্ধে। রাকিবুল দর্শন বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে শহীদ ফরহাদ হোসেন হলে বসবাস করেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বই বিক্রির ছবি ও ক্রেতাদের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা গেছে, শহীদ আব্দুর রব হল সংসদের রিডিং রুমে থাকা বিসিএস প্রস্তুতির ৪টি বইয়ের মধ্যে খায়রুল ম্যাথ, জর্জ সিরিজের এমপিথ্রি প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং ধরলা পাবলিকেশনের বাংলা বই ‘রচনা ও সম্পাদিত’ রাকিবুল চারজনের কাছে বিক্রি করেছিলেন। মঙ্গলবার রাতে বাংলা বইটি বিক্রির বিষয়টি সামনে আসার পর অন্য তিন ক্রেতাও শহীদ আব্দুর রব হল সংসদের জিএস মনির হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, অভিযুক্ত ছাত্রদল নেতা তাদের কাছেও বই বিক্রি করেছেন। পরে তারা বইগুলো হল সংসদের কাছে ফেরত দিয়ে যান।

এ বিষয়ে শহীদ আব্দুর রব হলের জিএস মনির হোসেন বলেন, ‘আমরা রিডিং রুম থেকে বেশ কিছু বই পাচ্ছিলাম না। আজ হঠাৎ ফেসবুকে হল সংসদের বাংলা বই এক শিক্ষার্থী বিক্রি করার কিছু পোস্ট দেখলাম। পরে আমার কাছে তিন শিক্ষার্থী এসে জানালেন, তাদের কাছে ওই শিক্ষার্থী তিনটি বই বিক্রি করেছেন। পরে তারা বইগুলো রেখে যান।’

নাম প্রকাশ না করার শর্তে খায়রুল ম্যাথ বইটি কেনা এক শিক্ষার্থী জানান, ৫০০ টাকার বিনিময়ে বইটি কেনা হয়েছিল। ওই সময় রাকিবুল তাকে জানিয়েছিলেন, তিনি আর চবিতে পড়বেন না এবং উচ্চশিক্ষার জন্য জাপানে চলে যাবেন, যেখানে তার ভাই থাকেন।

তবে বই চুরির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রাকিবুল ইসলাম। তার ভাষ্যমতে, তিনি বিসিএসের বাংলা বইটি একজনের কাছ থেকে কিনেছিলেন এবং পরে তা বিক্রি করে দিয়েছেন। তিনি আর কোনো বই বিক্রি করেননি বলে দাবি করলেও, তার নাম লেখা বাকি তিনটি বইয়ের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

এদিকে, এই অভিযোগের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের বই চুরি করে বিক্রির অভিযোগ

আপডেট সময় : ০১:১৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬