ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস, বন্ধ থাকবে ক্লাস ও অফিস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সংঘটিত ভয়াবহ ছাদধসের ঘটনায় নিহতদের স্মরণে আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়টিতে শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

ঐতিহাসিক ওই মর্মান্তিক দুর্ঘটনায় জগন্নাথ হলের ছাদ ধসে ২৬ জন শিক্ষার্থীসহ মোট ৪০ জন প্রাণ হারিয়েছিলেন। নিহতদের মধ্যে বাকি ১৪ জন ছিলেন হলের অতিথি ও কর্মচারী। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও বহু মানুষ। সেই থেকে প্রতিবছর ১৫ অক্টোবর দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক দিবস হিসেবে পালন করে আসছে। এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনসহ সব আবাসিক হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন। সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি শোকমিছিল বের করা হবে। মিছিলটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হওয়ার পর সেখানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।

এরপর সকাল ৮টায় জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ সব আবাসিক হলের মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি হল প্রশাসনের উদ্যোগে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের তৈলচিত্র এবং দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও স্মারক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস, বন্ধ থাকবে ক্লাস ও অফিস

আপডেট সময় : ১২:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬