ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শেরপুরের এক প্রবাসী নিহত ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শিগগিরই আসছে নীতিমালা পুলিশের চোখ এড়িয়ে আকাশবাণী ভবনে রাহুল-প্রিয়াঙ্কা, দিল্লিতে তুমুল বিক্ষোভ জাজিরায় খেলনা ভেবে ককটেল তুলতে গিয়ে বিস্ফোরণ, কিশোর আহত আজমিরীগঞ্জে শয্যাশায়ী বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক পাকিস্তানের ডেরা ইসমাইল খানে সশস্ত্র হামলায় নিহত ৫ ক্যাম্পাসে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা চাঁদপুরে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, পলাতক কারবারি ফ্রান্সে নজিরবিহীন ছাত্রবিক্ষোভ, অবরুদ্ধ দুই হাজার স্কুল এবারের দুর্গাপূজা বর্তমান সরকারের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার

ফ্রান্সে নজিরবিহীন ছাত্রবিক্ষোভ, অবরুদ্ধ দুই হাজার স্কুল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নজিরবিহীন ছাত্রআন্দোলনে ফ্রান্সের পরিস্থিতি এখন অত্যন্ত থমথমে। হাইস্কুলগুলোতে পর্যাপ্ত বিনিয়োগ না করার অভিযোগ তুলে শিক্ষার্থী, অভিভাবক এবং ট্রেড ইউনিয়নের সদস্যরা দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন। বিবিসি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ফ্রান্সের ১ হাজার ৮৯১টি হাইস্কুল হয় অবরুদ্ধ রয়েছে, অথবা সরকার সেগুলো বন্ধ ঘোষণা করেছে। এছাড়া বিক্ষোভের কারণে দেশটির প্রায় ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়ও অবরুদ্ধ হয়ে পড়েছে।

ফ্রান্সের 'ল ইউনিয়ন এটুডিয়ান্ট'-এর দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী প্যারিস ছাড়াও মার্সেই, নিস, নান্তেস ও লিয়োঁসহ ৩০টিরও বেশি শহরে এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে। লিলি শহরে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি ময়লার ডাস্টবিনে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন প্যারিসের এক শিক্ষার্থী।

সরকার যখন জরুরি ভিত্তিতে সরকারি ব্যয় সংকোচনের চেষ্টা করছে, তখন বিক্ষোভকারীদের দাবিগুলো কীভাবে মেটানো হবে তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহেও শত শত স্কুল অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিলেন। সেই আন্দোলনে অন্তত ২১৫ জন আহত এবং পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সে নজিরবিহীন ছাত্রবিক্ষোভ, অবরুদ্ধ দুই হাজার স্কুল

আপডেট সময় : ০৬:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬