সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শেরপুরের এক প্রবাসী নিহত
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৭:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে শেরপুরের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন।
নিহত সাইফুল ইসলাম শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় তার মোটরসাইকেলে ফল কাটার ধারালো সরঞ্জাম ছিল। দুর্ঘটনার এক পর্যায়ে ওই সরঞ্জামের আঘাতে তার গলায় গুরুতর জখম হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারকে জানানো হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin


























