ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী সমর্থকদের গণগ্রেপ্তার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ সুবিধাবঞ্চিত ৮২ মেধাবী শিক্ষার্থীর সাফল্যের স্বীকৃতি দিল স্বপ্ন সারথী পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সলঙ্গায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে মাদক ও ইভটিজিং বিরোধী মতবিনিময় ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই স্ত্রীর দেনমোহর পরিশোধে তালাক বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট টাঙ্গাইলে বৃদ্ধা হত্যায় যুবকের মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা জামদানি শাড়িতে মোহনীয় পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার চাটমোহরে খাসজমি থেকে ভূমিহীন নারীকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ

জামদানি শাড়িতে মোহনীয় পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পূর্ণিমা আজও তার মোহময় উপস্থিতি দিয়ে দর্শকদের হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছেন। নব্বই দশকের শেষ দিক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রতিনিয়ত নতুন আঙ্গিকে উপস্থাপন করে আলোচনায় থাকেন এই চিরসবুজ নায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়।

মঙ্গলবার বিকেলে ফেসবুকের মাধ্যমে ভক্তদের মাঝে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। ছবিগুলোতে তাকে দেখা গেছে নান্দনিক জামদানি শাড়িতে। খোঁপায় ফুলের মালা এবং স্নিগ্ধ সাজে তার পুরো লুকে ফুটে উঠেছে বাঙালিয়ানার সৌন্দর্য ও আভিজাত্য। তার এই মায়াবী চেহারার অভিব্যক্তিতে অনুরাগীরা মুগ্ধ হয়েছেন।

নিজের এই নতুন লুকের ছবি পোস্ট করে ক্যাপশনে পূর্ণিমা ‘দম মারো দম’ সিনেমার একটি গানের লাইন ব্যবহার করেছেন। তিনি লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না, রূপে আছে নেশা, চোখে ছলনা…’। তার এই রুচিশীল ফ্যাশন সেন্স ও সৌন্দর্য বরাবরই ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জামদানি শাড়িতে মোহনীয় পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা

আপডেট সময় : ০২:৪৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬