ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে পতিত জমিতে পানিফল চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা মৎস্য চাষ হতে পারে অর্থনীতির ভিত্তি: জহির উদ্দিন স্বপন বিরোধী সমর্থকদের গণগ্রেপ্তার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ সুবিধাবঞ্চিত ৮২ মেধাবী শিক্ষার্থীর সাফল্যের স্বীকৃতি দিল স্বপ্ন সারথী পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সলঙ্গায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে মাদক ও ইভটিজিং বিরোধী মতবিনিময় ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই স্ত্রীর দেনমোহর পরিশোধে তালাক বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট টাঙ্গাইলে বৃদ্ধা হত্যায় যুবকের মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা জামদানি শাড়িতে মোহনীয় পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার বোরহানউদ্দিনে সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ছবি তোলার সময় রোশনা বেগম (৪০) নামের এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে দুই প্রতারক। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ওই গ্রামের বাসিন্দা মজিবল মোসলমানের স্ত্রী।

রোশনা বেগম ও তার প্রতিবেশীরা জানান, ঘটনার দিন দুপুর ৩টার দিকে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুই যুবক আসে। তারা বাড়ির সামনে রোশনা বেগমকে পেয়ে নিজেদের সরকারি ফ্যামিলি কার্ড প্রদানকারী হিসেবে পরিচয় দেয়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা ওই নারীর পরিবারের সব তথ্য সংগ্রহ করে। একপর্যায়ে লাইভ ভেরিফিকেশনের জন্য ছবি তুলতে হবে বলে ভুক্তভোগীকে মোবাইলের ক্যামেরার দিকে তাকাতে বললে তিনি তা করেন। ঠিক সেই মুহূর্তে প্রতারকরা তার কান থেকে স্বর্ণের দুল টান দিয়ে খুলে নেয়। কিছু বুঝে ওঠার আগেই ওই দুই যুবক মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা জানান, সরকারি সহায়তা বা কার্ড দেওয়ার নাম করে প্রতারক চক্র প্রায়ই এমন অভিনব জালিয়াতির পথ বেছে নিচ্ছে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে আরও সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।

ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের সদস্য মো. সেলিম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে এবং তারা গ্রামের সহজ-সরল মানুষকে বিভিন্নভাবে ফাঁদে ফেলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আস্রাব আলী জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের শনাক্ত করতে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই

আপডেট সময় : ০২:৫৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬