ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহরুখের ‘কিং’ সিনেমায় বিশেষ গানে কারিনা কাপুর যুবভারতীতে উরুগুয়ের কাছে ভারতের বড় ব্যবধানে পরাজয় উজিরপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা মেসির জার্সিটা আমি নেবই, মায়ের কসম: বেনিনি ডিফেন্ডার হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক বিয়ে নিয়ে নিজের ভাবনা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল গাজায় নিখোঁজ স্বজনদের অপেক্ষায় প্রহর গুনছে হাজারো ফিলিস্তিনি পরিবার জাপানের ভিসা নীতি: আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে চলাই জরুরি ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, নিন্দার ঝড় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেপ্টেম্বর মাসের অভিযানে ১ কোটি টাকা জরিমানা

বিয়ে নিয়ে নিজের ভাবনা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। বিশেষ করে বিয়ের বিষয়টি সামনে এলে তা নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি অভিনেত্রী কেয়া পায়েল তার বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে নিজের স্পষ্ট মতামত তুলে ধরেছেন।

গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে চিত্রনায়ক আরিফিন শুভ ও কেয়া পায়েল তাদের সোশ্যাল মিডিয়ায় ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিলে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম হয়। অনেকেই তখন ধরে নিয়েছিলেন যে তারা গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে পরবর্তীতে জানা যায়, এটি বাস্তব জীবনের কোনো ঘোষণা নয়, বরং তাদের নতুন একটি প্রজেক্টের প্রচারণার অংশ।

সোমবার ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমাটির প্রিমিয়ার শো-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিয়ে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন কেয়া পায়েল। তিনি জানান, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে জেলা বা বাহ্যিক পরিচয়ের চেয়ে মানুষ হিসেবে কেমন, সেটিই তার কাছে প্রধান বিবেচ্য বিষয়।

কেয়া পায়েল বলেন, “সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করব না মানুষ দেখে বিয়ে করব। বিয়ে নিয়ে এতো কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে এমন একজন মানুষকে চাই যাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকতে পারি।”

জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান, দীপা খন্দকার, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন ও টুইংক ক্যারল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বিয়ে নিয়ে নিজের ভাবনা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল

আপডেট সময় : ১১:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬