ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জামায়াতের কর্মসূচি ১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সাথে বিমান বাংলাদেশের চুক্তি সই মতিঝিলের আলোচিত বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর কব্জায় সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা, নিহত ৩ ও আহত ৩৬ বগুড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: পাঁচ মাসে ৩৯ খুন ভুল করে নাটোর স্টেশনে নেমে ল্যাপটপ ও ক্যামেরা হারালেন জার্মান পর্যটক যশোরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, পাঁচ দিনেও অধরা আসামিরা রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সবার কল্যাণে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী

মেসির জার্সিটা আমি নেবই, মায়ের কসম: বেনিনি ডিফেন্ডার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত ও উচ্ছ্বসিত বেনিনের ডিফেন্ডার তিজানি মোহামেদ। ঐতিহাসিক এই ম্যাচটিকে কেবল একটি ফুটবল লড়াই নয়, বরং বড় এক উৎসব হিসেবে দেখছেন তিনি। তবে এই উৎসবের সবচেয়ে বড় স্মৃতি হিসেবে কিংবদন্তি এই তারকার ১০ নম্বর জার্সিটি নিজের করে নিতে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ এই বেনিনি ডিফেন্ডার।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিজানি মোহামেদ নিজের অনুভূতির কথা প্রকাশ করেন। তিনি জানান, এই ম্যাচের জন্য তাদের আলাদা কোনো কৌশলগত বা বিশেষ প্রস্তুতি নেই, বরং পুরো দল এই মুহূর্তটি উপভোগ করতে চায়।

মেসির জার্সি পাওয়ার বিষয়ে নিজের দৃঢ় ইচ্ছার কথা জানিয়ে মোহামেদ বলেন, 'আমি জার্সিটা নেবই, মায়ের কসম। আমি তাকে বলব, মেসি, দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে জার্সিটা দাও।'

বুধবার বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে বেনিন। ফুটবল জাদুকরের বিদায়ী এই মুহূর্তের সাক্ষী হতে পেরে এবং তার বিপক্ষে মাঠে নামতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন বেনিনের খেলোয়াড়রা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মেসির জার্সিটা আমি নেবই, মায়ের কসম: বেনিনি ডিফেন্ডার

আপডেট সময় : ১২:০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬