ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৎস্য চাষ হতে পারে অর্থনীতির ভিত্তি: জহির উদ্দিন স্বপন বিরোধী সমর্থকদের গণগ্রেপ্তার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ সুবিধাবঞ্চিত ৮২ মেধাবী শিক্ষার্থীর সাফল্যের স্বীকৃতি দিল স্বপ্ন সারথী পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সলঙ্গায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে মাদক ও ইভটিজিং বিরোধী মতবিনিময় ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই স্ত্রীর দেনমোহর পরিশোধে তালাক বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট টাঙ্গাইলে বৃদ্ধা হত্যায় যুবকের মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা জামদানি শাড়িতে মোহনীয় পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার

চাটমোহরে খাসজমি থেকে ভূমিহীন নারীকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে সরকারি খাসজমিতে দীর্ঘ ২২ বছর ধরে বসবাস করে আসা এক ভূমিহীন নারীকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রমিজা খাতুন গত মঙ্গলবার (৬ অক্টোবর) এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে মস্তালীপুর গ্রামে সরকারি রাস্তার পাশের খাসজমিতে কুঁড়েঘর তৈরি করে বসবাস শুরু করেন রমিজা খাতুন। স্বামী আনার আলী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি তার ছেলে রবিউলকে নিয়ে সেখানেই বসবাস করে আসছেন। রমিজার অভিযোগ, প্রভাবশালী নুর মোহাম্মদের ছেলে আলামিন ও রুহুল আমিন ওই খাসজমিটি দখল করার উদ্দেশ্যে তাকে ও তার ছেলেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন। গত সোমবার আলামিন ও তার সহযোগীরা তাদের প্রাণনাশের হুমকি দেন এবং দ্রুত বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।

নিরাপত্তাহীনতার কারণে রমিজার ছেলে রবিউল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পাশের চড়ইকোল গ্রামে বাড়ি ভাড়া নিয়ে চলে গেছেন। তবে রমিজা খাতুন বর্তমানে নিজ বাড়িতেই চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি আশঙ্কা করছেন যে, যেকোনো মুহূর্তে তাকে উচ্ছেদ করে সরকারি জমিটি দখল করা হতে পারে।

এ বিষয়ে রমিজা খাতুন বলেন, “প্রতিদিনই আমাকে মেরে ফেলা ও বাড়ি ভেঙে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমি আজ (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। এছাড়া এই খাসজমি বন্দোবস্ত পাওয়ার জন্য এসিল্যান্ডের কাছে বারবার আবেদন করেছি। ইউনিয়ন ভূমি অফিসেও আবেদন করেছি। কিন্তু আমাকে খাসজমি দেওয়া হচ্ছে না। আমি এখন অসহায়। আমাকে এখান থেকে উচ্ছেদ করা হলে কোথায় যাব, কোথায় থাকব?”

অভিযোগের প্রেক্ষিতে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “খাসজমি ভূমিহীনরাই পাবেন। কেউ এটি দখল করতে পারবেন না। কারা এমনটি করছে, আমি অবশ্যই বিষয়টি দেখব।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চাটমোহরে খাসজমি থেকে ভূমিহীন নারীকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০২:২৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬