ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় কোচিং করতে আসা কিশোর রাকিবকে হত্যার পর নীলফামারীতে লাশ গুম ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে না: সালাউদ্দিন টুকু নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাল ইসলামী ছাত্রীসংস্থা জগন্নাথপুরে নবনিযুক্ত ৭৮ প্রাথমিক শিক্ষককে বরণ করল শিক্ষক সমিতি বীর মুক্তিযোদ্ধা তালিকায় নাম তোলার শেষ দিনে আবেদনের উপচে পড়া ভিড় উত্তরায় বাসে ধাক্কা: ঢাকা কলেজ ও আইইউবিএটি শিক্ষার্থীদের উত্তেজনা শ্রমিকের অধিকার রক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম বাড়ায় সেপ্টেম্বরে ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি ওষুধশিল্পে অবদানের স্বীকৃতি, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর যুক্তরাজ্যে ‘সমকামী’ সেজে আশ্রয় আবেদন, গ্রেপ্তার ৩ বাংলাদেশি

মেসিকে আটকানোর পরিকল্পনা নেই বেনিনের, উপভোগ করতে চান ঐতিহাসিক ম্যাচ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচকে ঘিরে বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে এখন সাজ সাজ রব। ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে এমন ঐতিহাসিক ম্যাচে প্রতিপক্ষ বেনিনকে নিয়ে তৈরি হয়েছে এক ভিন্ন চিত্র। সাধারণত প্রতিপক্ষ খেলোয়াড়কে আটকানোর পরিকল্পনা থাকলেও, বেনিনের খেলোয়াড়দের ভাবনায় রয়েছে অন্য কিছু। তারা মেসিকে মার্কিং করার বদলে এই মুহূর্তটি উপভোগ করতে চান।

ম্যাচের কয়েক ঘণ্টা আগে বেনিনের ডিফেন্ডার তিজানি মোহামেদ আর্জেন্টাইন সংবাদমাধ্যম সিফাইভএন-এর সঙ্গে কথা বলার সময় মেসিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা মেসিকে মার্কিং করব না। আমরা শুধু এই ম্যাচটা উপভোগ করব। আমি তাকে দেখব এবং বলব…মেসি, তুমি একজন কিংবদন্তি।’ মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করে তিজানি আরও জানান, এই ম্যাচে তিনি আর্জেন্টিনার জয়ই কামনা করছেন। তার কথায়, ‘সে বিশ্বের সেরা। আমি আশা করি আর্জেন্টিনাই জিতবে।’

মেসির জন্য এই রাতটি নিঃসন্দেহে অন্যরকম। ২০৭টি আন্তর্জাতিক ম্যাচে ১২৫ গোল করা এই তারকা ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে আর্জেন্টিনার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছিলেন। এবার জাতীয় দলের জার্সি তুলে রাখার পালা। অন্যদিকে, এই ম্যাচে অংশ নিতে বেনিন দলকে প্রায় ২৩ ঘণ্টার দীর্ঘ বিমান ভ্রমণ করতে হয়েছে এবং তাদের থাকার ব্যবস্থাও প্রত্যাশামতো ছিল না। এতসব প্রতিকূলতার পরও মেসির বিদায়ী ম্যাচের অংশ হতে পেরে তারা রোমাঞ্চিত। তিজানি মোহামেদ জানিয়েছেন, এই উদ্যাপনকে নিখুঁত করতে তারা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মেসিকে আটকানোর পরিকল্পনা নেই বেনিনের, উপভোগ করতে চান ঐতিহাসিক ম্যাচ

আপডেট সময় : ০১:৪৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬