ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পানির উৎস দখল করছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বেগম খালেদা জিয়া: সংগ্রাম ও মানুষের ভালোবাসায় এক জীবন মধ্যপ্রাচ্যে ৯ মাস আটকে চরম মানসিক ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা একাত্তর আর চব্বিশ: বিভাজনের রাজনীতি ও নতুন বাস্তবতা ডারউইন টেস্টে মিরাজের ঘূর্ণিতে কোনঠাসা অস্ট্রেলিয়া, জয়ের পথে বাংলাদেশ মোদির ‘আলিঙ্গন কূটনীতি’ নিয়ে বিতর্ক, রাহুলকে পাল্টা নিশানা বিজেপির গাজার যুদ্ধ নিয়ে তৈরি তথ্যচিত্র অস্কারে পাঠাচ্ছে সুইজারল্যান্ড পাট জাগ ও বর্জ্যে বিপর্যস্ত নড়াইলের চিত্রা-নবগঙ্গা, বিলুপ্ত হচ্ছে দেশীয় মাছ ৯ শ্রমিকের মৃত্যু: সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল ইয়ার্ডের কার্যক্রম স্থগিত কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ও শান্তিচুক্তির আহ্বান সিউলের

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে উলামা মাশায়েখদের ৯ দফা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন থেকে ৯টি দাবিসংবলিত একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো আইন করে কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণা করা; আল্লাহ, মহানবী (সা.) এবং কোরআন-সুন্নাহর অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান রাখা; মাওলানা সা’দ কান্ধলভীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি এবং সা’দপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়া; এবং হিজবুত তওহীদকে নিষিদ্ধ করা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এছাড়া ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষ থেকে মুহিউদ্দীন রাব্বানী একটি লিখিত বক্তব্য পড়ে শোনান, যেখানে সম্মেলনে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টার আশ্বাস দেওয়া হয়।

দাবি আদায়ে সংগঠনের পক্ষ থেকে জেলা পর্যায়ে সমাবেশ এবং মহানগর ও রাজধানীতে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি মানা না হলে ঢাকা অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্মেলনে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার জন্য সংসদে বিল আনার দাবি জানান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক দাবি পূরণে ব্যর্থ হলে নভেম্বরে সংসদ ঘেরাওয়ের ডাক দেওয়ার জন্য হেফাজতের প্রতি আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার উদাহরণ টেনে বাংলাদেশেও একই দাবি জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়তের সভাপতি আল্লামা সাজিদুর রহমান। এছাড়াও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস এবং চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কাসেমীসহ দেশের অনেক আলেম সম্মেলনে বক্তব্য রাখেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে উলামা মাশায়েখদের ৯ দফা

আপডেট সময় : ০৭:৫০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬