ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের চাপে ভুয়া তথ্যবিরোধী সম্মেলন থেকে সরে গেল ইইউ আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেলে নারী যাত্রী, স্বস্তি দিচ্ছে ‘মায়া রাইড’ ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন যে, কুষ্টিয়ায় তার দলের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াত-শিবির সশস্ত্র হামলা চালিয়েছে। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর জানান, জামায়াতের কর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে এই হামলা পরিচালনা করে। হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক এবং ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।

জামায়াত-শিবিরের কর্মকাণ্ডকে ‘রগকাটা’ রাজনীতির পুনরাবৃত্তি হিসেবে আখ্যায়িত করে নুর বলেন, তারা স্বরূপে ফিরেছে। তিনি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জামায়াতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গত দেড় দশক তারা যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে তাদের আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।

এদিকে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ জানিয়েছেন, কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার অনুসারীদের হামলায় তাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তবে এই হামলার অভিযোগের বিষয়ে জামায়াত কিংবা আমির হামজার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬