ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিঝিলে ভবন দখলের অভিযোগ: যুব অধিকার পরিষদ থেকে সানি সারোয়ার বহিষ্কার রিকশাচালক হিসেবে হাজির হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ শনিবার শুভ মহালয়া, শুরু হচ্ছে দেবীপক্ষ ও দুর্গাপূজার ক্ষণগণনা অ্যান্টার্কটিকায় উধাও পাঁচ লাখ পেঙ্গুইন, হারাল বৃহত্তম কলোনির খেতাব ‘এতিমখানায় টাকা দিয়ে দিস’, নানা পাটেকরের স্মৃতিচারণায় রোহিত শেঠি মোদি সরকারের সমালোচক ইউটিউবার ধ্রুব রাঠির জনপ্রিয়তার নেপথ্যে কী? দিল্লিতে কঠোর নিরাপত্তা: সিজেপির বিক্ষোভ ঠেকাতে তৎপর পুলিশ নিরাপত্তা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত: আইনশৃঙ্খলা বাহিনীকে মোজতবা খামেনি সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ প্রকাশ

‘আবরার হত্যার সময় শিবিরের অনেকে ছাত্রলীগ সেজে বেঁচেছিল’: রাশেদ খান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় ছাত্রশিবিরের অনেকে ছাত্রলীগের পরিচয় দিয়ে নিজেদের বাঁচিয়ে রেখেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, তৎকালীন সময়ে সবাই যদি একইভাবে নিজেদের আত্মরক্ষার চেষ্টা করতেন, তবে আবরার হত্যার প্রতিবাদে রাজপথে দাঁড়ানোর মতো কাউকেই খুঁজে পাওয়া যেত না। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে রাশেদ খান আবরার ফাহাদ হত্যা মামলা, আসামিপক্ষের আইনজীবী শিশির মনির এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, আবরার ফাহাদকে শিবিরের তকমা দিয়ে হত্যা করা হলেও তার হত্যার বিচারের দাবিতে তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল।

রাশেদ খানের মতে, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে নুরুল হক নুর ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপ্রতিদ্বন্দ্বী তরুণ নেতা। তিনি দাবি করেন, ওই সময়কার কঠিন আন্দোলনে বর্তমান শিবিরের ভিপি-জিএসদের কোনো দৃশ্যমান অস্তিত্ব ছিল না; বরং তারা হল ও বিভাগ পর্যায়ে ছাত্রলীগের নেতা হিসেবে নিজেদের নিরাপদ রেখেছিলেন।

আবরার হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী শিশির মনিরের ভূমিকা নিয়েও নিজের পোস্টে তীব্র সমালোচনা করেন রাশেদ খান। তিনি দাবি করেন, আবরার ফাহাদের বাবাও বিষয়টিকে অত্যন্ত কষ্টদায়ক হিসেবে উল্লেখ করেছেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের পক্ষে শিশির মনিরের আইনি লড়াইয়ের সমালোচনা করে তিনি পোস্টে লেখেন, ‘ছাত্রশিবির তখন ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল’।

নুরুল হক নুরকে নিয়ে জামায়াত-শিবিরের সমালোচনার জবাব দিয়ে রাশেদ খান আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নুরের যে সাহসী ভূমিকা ছিল, পুরো জামায়াত-শিবিরেরও সে ধরনের অবদান নেই। তার ভাষায়, জামায়াত-শিবির ভবিষ্যতে আরও অনেক তরুণ নেতা তৈরি করতে পারলেও নুরুল হক নুরের সাহস ও ভূমিকার সমপর্যায়ে কেউ পৌঁছাতে পারবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

‘আবরার হত্যার সময় শিবিরের অনেকে ছাত্রলীগ সেজে বেঁচেছিল’: রাশেদ খান

আপডেট সময় : ০১:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬