ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন মিশরীয় চিকিৎসা ও মস্তিষ্কের আঘাতের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কোটালীপাড়ায় পোস্টার লাগানোর সময় ধারালো ছুরিসহ যুবক আটক নিকাব নিয়ে শ্রেণিকক্ষে কোনো নির্দেশ দিইনি, ভিডিও বার্তায় দাবি শিক্ষকের গণভোটকে অবৈধ বললে বিএনপি সরকারও অবৈধ হবে: মামুনুল হক এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে ফের পরীক্ষার সুযোগের চিন্তা সরকারের দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল হওয়ার পথে বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর সিজেপির বিক্ষোভ ঠেকাতে মোদি সরকারের গোপন নজরদারি ও ধরপাকড় নির্ভরশীলতা নয়, অংশীদারত্বে বিশ্বাসী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আফগানিস্তানের ভালো শুরু, আব্দুল মালিকের ব্যাটে ফিফটি উড্ডয়নের পর চাকা বিচ্ছিন্ন, ঢাকায় নিরাপদে অবতরণ বিমানের

‘এতিমখানায় টাকা দিয়ে দিস’, নানা পাটেকরের স্মৃতিচারণায় রোহিত শেঠি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি। ৭৫ বছর বয়সে মারা যাওয়া এই প্রভাবশালী অভিনেতার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক, গভীর রাতের ফোনালাপ ও তার অকপট স্বভাবের নানা অজানা গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই নির্মাতা।

রোহিত শেঠি জানান, নানা পাটেকর কখনো কোনো আনুষ্ঠানিকতা বজায় রেখে কথা বলতেন না। গভীর রাতে ফোন করে সরাসরি তাকে ‘শেঠি’ বলে ডাকতেন। স্মৃতিচারণ করতে গিয়ে রোহিত লেখেন, প্রিয় দাদার গভীর রাতের ফোনগুলো তিনি খুব মিস করবেন। নানা ফোন করেই সরাসরি জিজ্ঞেস করতেন, ‘এই শেঠি, কী করছিস?’ রোহিতও ইচ্ছা করে তাকে বিরক্ত করার জন্য বলতেন, ‘কে বলছেন?’ ওপাশ থেকে তৎক্ষণাৎ উত্তর আসত, ‘শালা, নানা বলছি!’

নিজের সিনেমার ব্যাপারে নানা পাটেকরের সৎ ও কঠোর সমালোচনার কথা উল্লেখ করেছেন রোহিত। সিনেমা মুক্তির পর নানা কখনো ঘুরিয়ে কথা বলতেন না। ভালো লাগলে যেমন অকপটে প্রশংসা করতেন, তেমনি ভালো না লাগলে সরাসরি জানিয়ে দিতেন। কোনো সিনেমা দেখে তিনি বলতেন, ‘এটা ভালো বানিয়েছিস।’ আবার কোনোটিকে বলতেন সুপারহিট। কোনো কোনো ছবি দেখে তিনি সরাসরি মন্তব্য করতেন, ‘তুই হিট বানানোর চেষ্টা করেছিস।’ নানা প্রায়ই রোহিতকে মনে করিয়ে দিতেন যে তিনি নিজেই একজন তারকা, তাই তার সিনেমায় এত বেশি তারকার প্রয়োজন নেই।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত রোহিত শেঠির ‘গোলমাল এগেইন’ ছবিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন নানা পাটেকর। সেই কাজের পারিশ্রমিক নিয়ে তাদের মধ্যকার একটি চমৎকার ঘটনাও তুলে ধরেন পরিচালক। রোহিত যখন নানার কাছে জানতে চেয়েছিলেন তার পারিশ্রমিক কত হবে, তখন নানা উত্তর দিয়েছিলেন, ‘বোকা, তোর কাছ থেকে টাকা নেব? একটা এতিমখানার নম্বর দিচ্ছি, সেখানে টাকা দান করে দিস।’

নানা পাটেকরের এই সরলতা, অকপটতা ও পরোপকারী মনোভাব রোহিতকে গভীরভাবে স্পর্শ করেছিল। স্মৃতিচারণার শেষ দিকে রোহিত জানান, নানা তাকে যেভাবে ‘শেঠি’ বলে ডাকতেন, সেই চেনা ডাক আর কখনো শুনতে পাবেন না—এই ভেবে তার মন ভারাক্রান্ত হয়ে উঠছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

‘এতিমখানায় টাকা দিয়ে দিস’, নানা পাটেকরের স্মৃতিচারণায় রোহিত শেঠি

আপডেট সময় : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬