ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে পরিকল্পিত ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়েছি: জমিয়ত মহাসচিব আফেন্দী মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত ভোলার ফয়জুল আলম নেত্রকোণায় গোরস্থানের গাছে মিলল নিখোঁজ সাবেক সেনাসদস্যের লাশ সিডনিতে গাড়ির স্টিয়ারিংয়ে শাবনূর, পাশে বসে গান শোনালেন রবি চৌধুরী মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ-এর ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই মোহনগঞ্জে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের লাশ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ মেট্রোরেলের পিলারে আঁকা হবে খালেদা জিয়া ও জুলাই শহীদদের ছবি জমিসংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট বিএনপির নিন্দা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারে ট্রানজিট রুট এখন বাংলাদেশ

সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। শুক্রবার (৯ অক্টোবর) সকালে জেলা মৎস্য অধিদপ্তর ও রায়গঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে জেলি পুশ করা প্রায় ৪৫০ কেজি চিংড়ি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারের পর চিংড়িগুলো ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিংড়ির ওজন বাড়িয়ে অধিক মুনাফায় বিক্রির উদ্দেশ্যে অসাধু ব্যবসায়ীরা মাছগুলোতে জেলি পুশ করেছিল। এ ধরনের কর্মকাণ্ডে ক্রেতারা আর্থিকভাবে প্রতারিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য খাদ্যনিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং এই অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে মৎস্য অধিদপ্তর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলি পুশ করা চিংড়িগুলো উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস

আপডেট সময় : ০৩:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬