ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূর্বাচলে মিষ্টিমুখের নতুন ঠিকানা ‘মহারাজা সুইটস’ নাটোরের পদ্মার চরে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৩ ইরানে হামলার ছক পেন্টাগনের, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ওয়াশিংটন জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি: সিসিটিভি ফুটেজে ব্যক্তিকে খুঁজছে পুলিশ নির্বাচনে পরিকল্পিত ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়েছি: জমিয়ত মহাসচিব আফেন্দী মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত ভোলার ফয়জুল আলম নেত্রকোণায় গোরস্থানের গাছে মিলল নিখোঁজ সাবেক সেনাসদস্যের লাশ সিডনিতে গাড়ির স্টিয়ারিংয়ে শাবনূর, পাশে বসে গান শোনালেন রবি চৌধুরী মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ-এর ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই

ওসমানীনগরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের ওসমানীনগরে একটি অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স, সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাস এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খায়রুল ইসলাম (৪৭) মারা যান। বর্তমানে বাকি ছয়জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়িই পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ওসমানীনগরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬

আপডেট সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬