ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার এক্সপ্রেসওয়েতে বিলাসবহুল বাসে তল্লাশি: ১৮০০ ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার কৌতুক করলেন নাভি পিল্লাই রেমিট্যান্স শাটডাউনের হুমকি দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী সমাজে বিভাজন নয়, ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর তজুমদ্দিনে স্পিকার গোল্ডকাপ ফুটবল উদ্বোধন, চতলা মেজর হাফিজ একাডেমির জয় জেডি ভ্যান্সের ‘চুক্তিভিত্তিক দাস’ মন্তব্যের তীব্র প্রতিবাদ ভারতের কর্তৃপক্ষের অবহেলা: ঘাটাইলের সাগরদীঘি বিনোদন কেন্দ্র এখন মাদকসেবীদের দখলে শান্ত ও মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ, চা বিরতিতে ২২৬/৫ দৌলতদিয়ায় বাল্কহেড থেকে দৈনিক ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ

গঠনমূলক সমালোচনায় দেশকে এগিয়ে নিতে চান সংসদ সদস্য মাসুদ সাঈদী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী জানিয়েছেন, বিরোধী দলে অবস্থান করলেও ছায়া সরকার হিসেবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে চান। শুক্রবার (৯ অক্টোবর) সকালে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, জামায়াতে ইসলামী উন্নয়নমূলক ও গঠনমূলক রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বিভিন্ন কর্মসূচি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পিরোজপুরের স্থানীয় পরিস্থিতি নিয়ে তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, পিরোজপুরের মাটিতে নতুন করে কোনো সন্ত্রাস বা চাঁদাবাজি তথা 'আউয়াল মালেক' সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। পিরোজপুরের মানুষের সঙ্গে নিয়ে তিনি একটি সমৃদ্ধ জেলা ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুর রবের সভাপতিত্বে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সম্মেলনের সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। এছাড়া পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক শাহ আলমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জেলা আমির নির্বাচনের জন্য গোপন ব্যালটে ৬৭২ জন নারী ও পুরুষ রুকন ভোট প্রদান করেন। প্রধান অতিথি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল জানান, জেলা মজলিসে শূরার প্রতিনিধি নির্বাচনের অংশ হিসেবে এই ভোট গ্রহণ করা হয়েছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী দীর্ঘ সময় ধরে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন পরিচালনা করে আসছে, যেখানে কোনো প্রকার প্রচার-প্রচারণা, দলাদলি বা গ্রুপিংয়ের সুযোগ নেই। তিনি এ সময় রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের চর্চার অভাব নিয়ে মন্তব্য করে বলেন, অনেক দলের ভেতরেই গণতন্ত্রের চর্চা নেই এবং কিছু ইসলামী দলে পরিবারকেন্দ্রিক নেতৃত্বের প্রবণতা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গঠনমূলক সমালোচনায় দেশকে এগিয়ে নিতে চান সংসদ সদস্য মাসুদ সাঈদী

আপডেট সময় : ০৪:৫১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬