সংবাদ শিরোনাম :
অ্যান্টার্কটিকায় উধাও পাঁচ লাখ পেঙ্গুইন, হারাল বৃহত্তম কলোনির খেতাব
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৩:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

অ্যান্টার্কটিকার কাছে অবস্থিত একটি প্রত্যন্ত আগ্নেয় দ্বীপে চিনস্ট্র্যাপ পেঙ্গুইনের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। গত ১৪ বছরের পরিসংখ্যানে দেখা গেছে, দ্বীপটিতে পেঙ্গুইনের ব্যবহৃত বাসার সংখ্যা ৬৩ শতাংশ কমে গেছে। ২০১১ সালে এই দ্বীপে আনুমানিক ছয় লাখ চিনস্ট্র্যাপ পেঙ্গুইন বাসা বাঁধত। তবে ২০২৫ সালের সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে, সেখানে পেঙ্গুইনের ব্যবহৃত বাসার সংখ্যা আগের তুলনায় প্রায় দুই-তৃতীয়াংশ কমে গেছে।
গবেষকদের মতে, এই দ্রুত পতনের পেছনে জলবায়ু পরিবর্তন সরাসরি প্রভাব ফেলছে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং এর ফলে সৃষ্ট খাদ্যসংকটই পেঙ্গুইনদের এই সংকটের অন্যতম প্রধান কারণ। এই পরিস্থিতির কারণে দ্বীপটি এখন বিশ্বের বৃহত্তম পেঙ্গুইন কলোনির পরিচিতি বা খেতাবও হারিয়ে ফেলেছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh





























