ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৯৩৫ রোগী বিশ্ব অক্টোপাস দিবস আজ: রহস্যময় এই প্রাণীর বিস্ময়কর সব তথ্য মানবিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে সুনির্দিষ্ট সংস্কারের তাগিদ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কারসন কর্মকর্তাদের কর্তৃত্ববাদী না হয়ে সেবক হওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বাস ভাঙচুর, যান চলাচল স্বাভাবিক দৌলতখানের ৭৩ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান খামেনিকে হত্যার পর ইরানের সামনে বড় সুযোগ: আবদুল্লাহ গুল সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি অ্যান কারসন

বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বিশ্বনাথে বিএনপি’র দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পৌর শহরের ডাকবাংলো ও এর আশপাশের এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহেদ বিন কাশেম এই আদেশ জারি করেন।

প্রশাসনের নির্দেশনায় জানানো হয়েছে, জনশৃঙ্খলার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডস্থ ডাকবাংলো এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, লাঠি বা অস্ত্র বহন এবং পাঁচ বা তার বেশি ব্যক্তির গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে বুধবার রাত থেকেই পৌর শহরে মাইকিং করা হয়।

ঘটনার সূত্রপাত গত ২৭ সেপ্টেম্বর জমি সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে। ওই বিরোধের জেরে লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ বিএনপি নেতা কবির হোসেন ধলা মিয়ার পক্ষ এবং ইসবপুর গ্রামের বাসিন্দা হাজী সফির মিয়ার (৬৫) পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে উভয় পক্ষই বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর শহরের একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছিল।

চেয়ারম্যান ধলা মিয়ার পক্ষে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। অন্যদিকে, হাজী সফির মিয়ার সমর্থনে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে একই স্থানে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। মুখোমুখি এসব কর্মসূচির কারণে রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে।

পরিস্থিতি পর্যালোচনায় বুধবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা বিএনপির কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতারা ১৪৪ ধারা মেনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এদিকে প্রশাসনের ১৪৪ ধারা জারির প্রতি শ্রদ্ধা জানিয়ে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার পক্ষ তাদের ঘোষিত কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছে।

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, সকাল থেকেই পৌর শহর ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে টহল জোরদার রেখেছে। বর্তমানে শহরের সাধারণ মানুষের চলাচল ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০২:২৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬