ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোস্তাফিজুর নূর ইমরানের নতুন ওয়েব কনটেন্ট ‘জাদুকর’ যৌথ তালিকার চেয়ে অনেক বেশি বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী স্থানীয় নির্বাচনে কোন্দল এড়াতে একক প্রার্থী দেবে বিএনপি পীরগাছায় শাশুড়ির সামনে চড় খেয়ে বাবাকে হত্যা করল ছেলে লংমার্চে বক্তব্য দিয়ে কেউ কেউ বাঘ সাজতে চান: শেখ ফরিদ আহমেদ মানিক হারাম উপার্জন মূল্যহীন: ইসলামের দৃষ্টিতে উপার্জনের বিধান ও জবাবদিহিতা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল ঝড় ও বন্যা, বিদ্যুৎহীন হাজার হাজার গ্রাহক সিলেটে বাণিজ্য মেলা নিয়ে ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে অনিশ্চয়তা নানা সংকটে বান্দরবানের পর্যটন শিল্প, ব্যাহত হচ্ছে বিনোদন ব্যবস্থা নতুন বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: বিদ্যুৎমন্ত্রী

হাজীগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ী সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাজীগঞ্জ বাজারের নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ হাজীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করেছেন এবং স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। দুপুরে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুল।

সভায় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সভাপতি মো. সালাহউদ্দিন ফারুক ও সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু। বক্তারা হাজীগঞ্জ বাজারের সুনাম ও ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ী ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। বাজারের সমৃদ্ধি অর্জনে সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য বলে তারা উল্লেখ করেন।

সভায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় অংশ নেওয়া অন্যদের মধ্যে ছিলেন ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, প্রচার সম্পাদক আরমান তালুকদার হৃদয়, কোষাধ্যক্ষ হাফেজ মো. মহসিন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ ছিদ্দিকী, শিল্প সম্পাদক হাফেজ মোহাম্মদ তানভীর হোসাইন, বাণিজ্য সম্পাদক মো. আলী আশ্রাফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সজিব এবং বিভিন্ন ওয়ার্ড কমিশনাররা।

প্রেসক্লাবের পক্ষ থেকে সহ-সভাপতি মেহেদী হাসান, কার্যকরী সদস্য মহিউদ্দিন আল আজাদ, এনায়েত মজুমদার, রেজাউল করিম নয়ন, সাংবাদিক মজিবুর রহমান রনি, প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস, সদস্য সাইফুল ইসলাম ও শাখাওয়াত হোসেন শামীমসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হাজীগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ী সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট সময় : ০৭:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬