ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম একলাফে ২০ টাকা বাড়ানোর বিকল্প যেখানে ছিল মহেশখালীতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে: প্রশ্ন টিআইবির ভিয়েতনামি কালো ধানে বোচাগঞ্জে নতুন স্বপ্নের পথে রকিবুল বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে এখনো পিছিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে আবারও সোনা জিতল ভারতের মেয়েরা রেফারি মন্তব্যে শাস্তি থেকে বাঁচলেন রিয়াল কোচ মরিনিও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল হবে: সড়কমন্ত্রী শাহজালাল মাজারের দানের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে

কলাপাড়ায় দুই তরুণীর ‘বাসর’ সাজিয়ে রাতযাপন, এলাকায় চাঞ্চল্য

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় দুই তরুণীর একই ঘরে বসবাস ও স্বামী-স্ত্রীর মতো চলাফেরার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৯ ও ২১ বছর বয়সী ওই দুই তরুণী সরকারি আবাসনের হানিফ মৃধার বাড়িতে এই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িতে আগে থেকেই এক তরুণী ভাড়া থাকতেন। সম্প্রতি তার এক বোন ময়মনসিংহ থেকে আরেক তরুণীকে সেখানে নিয়ে আসেন। এরপর থেকেই তারা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস ও চলাফেরা শুরু করেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তারা ঘরের ভেতরে বাসরঘরের মতো সাজসজ্জা করে রাতযাপন করেন। বিষয়টি পরদিন জানাজানি হলে এলাকায় আলোচনার ঝড় ওঠে।

ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য কাওসার হাবিব তরুণীদের পরিবারের সদস্যদের খবর দেন। বর্তমানে তারা ওই ইউপি সদস্যের জিম্মায় রয়েছেন। কাওসার হাবিব জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

কলাপাড়ায় দুই তরুণীর ‘বাসর’ সাজিয়ে রাতযাপন, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১২:৫৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬