ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

হার্ডিঞ্জ ব্রিজে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ ছাত্রদল নেতা রকি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে এসে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুজ্জামান রকি নামের এক ছাত্রদল নেতা নিখোঁজ হয়েছেন। রকি ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌর ছাত্রদলের সভাপতি। গত শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী একটি বাল্কহেড হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খায়। প্রবল স্রোতের কারণে বাল্কহেডের পেছনের অংশ ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খেলে রকি, লিটন ও ওহাব নামের তিনজন পানিতে পড়ে যান।

ঘটনার পর লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও আজ শনিবার সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত রকি নিখোঁজ রয়েছেন। নৌকা ভ্রমণে আসা যাত্রীদের তথ্য অনুযায়ী, তারা ঝিনাইদহের শৈলকুপা কাতলা গাড়ি ঘাট থেকে ১২৩ জন যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে এসেছিলেন। মাজার পরিদর্শন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে পদ্মা নদীর বাহিরকচর অংশের পুরাতন ফেরিঘাট এলাকায় বাকি ভ্রমণকারীরা অবস্থান করছেন।

রকির বন্ধু আনিসুজ্জামান জানান, রকি নৌকা থেকে পড়ে যাওয়ার সময় তিনি তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। সাঁতারে দক্ষ রকি ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঘটনাস্থলে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানিয়েছেন, বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্ন ইউনিট উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত জানান, রাত হওয়ার কারণে উদ্ধারকাজ কিছুটা কঠিন হয়ে পড়েছিল, তবে রকিকে উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

হার্ডিঞ্জ ব্রিজে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ ছাত্রদল নেতা রকি

আপডেট সময় : ১০:৫৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬