ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লেনদেনের অভিযোগ, তদন্তের আশ্বাস দৌলতখানে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা আনোয়ারায় অস্ত্র হাতে ভাইরাল ও ছাত্র আন্দোলনে হামলার আসামি শিবলু গ্রেপ্তার স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪ বিটিএমএ নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়, সমাধানের আশ্বাস রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ আট মাস পর ইউরিয়া উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা নেবে সরকার নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে যুবক গ্রেপ্তার

বেগম খালেদা জিয়া: সংগ্রাম ও মানুষের ভালোবাসায় এক জীবন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানুষের প্রস্থান তাদের অস্তিত্বের অবসান ঘটায় না; বরং তাদের কর্ম, ত্যাগ, সংগ্রাম এবং মানুষের ভালোবাসা ইতিহাসের পাতায় তাদের আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম তেমনি একটি অবিচ্ছেদ্য অধ্যায়। তার জীবন একই সঙ্গে একজন নারীর ব্যক্তিগত বেদনা, একজন মায়ের অসীম ত্যাগ এবং একজন রাজনৈতিক নেত্রীর দীর্ঘ সংগ্রামের এক অনন্য আখ্যান।

একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা এবং পরবর্তীতে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথটি তার জন্য মোটেও সহজ ছিল না। এই দীর্ঘ যাত্রায় তাকে পাড়ি দিতে হয়েছে স্বামী হারানোর শোক, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, রাজনৈতিক প্রতিকূলতা, আন্দোলন, কারাবরণ, অপমান, অসুস্থতা এবং নানাবিধ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে।

রাজনীতিতে তার সম্পৃক্ততা কোনো পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক শাহাদাতের পর দেশের রাজনৈতিক বাস্তবতা তাকে রাজনীতির ময়দানে নিয়ে আসে। একজন স্ত্রী হিসেবে স্বামীকে হারানোর গভীর শোক এবং মা হিসেবে দুই সন্তানকে নিয়ে ভবিষ্যতের অনিশ্চয়তা—সবকিছুকে সঙ্গী করেই তিনি নিজেকে দেশের রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলেন।

১৯৮২ সালের ৩ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বের দৃঢ়তা এবং সাংগঠনিক দক্ষতা খুব অল্প সময়ের মধ্যেই তাকে দলের গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করে। ১৯৮৩ সালের মার্চ মাসে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন।

বেগম খালেদা জিয়ার এই রাজনৈতিক উত্থান কোনো স্বাভাবিক পথের ফসল নয়, বরং প্রতিকূলতার মধ্যেই তিনি নিজের জায়গা করে নিয়েছিলেন। তার ব্যক্তিত্বে ছিল দৃঢ়তা, সিদ্ধান্তে ছিল সাহস এবং মানুষের প্রতি ছিল গভীর আস্থা। এই গুণাবলির কারণেই তিনি ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান নারী নেতৃত্বে পরিণত হন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বেগম খালেদা জিয়া: সংগ্রাম ও মানুষের ভালোবাসায় এক জীবন

আপডেট সময় : ০৮:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬