ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সবার কল্যাণে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কটিয়াদীতে ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে গণপিটুনি, উদ্ধার শিশু ঢাকা-৫ আসনের উন্নয়নে ৭৮৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১৮শ কোটি টাকার প্রকল্পে বিএনপির আনন্দ র‍্যালি সাহিত্যে নোবেল জয়ের দৌড়ে এগিয়ে অ্যান কারসন ও কান শুয়ে জ্বালানি সংকটে বন্ধ দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

চট্টগ্রাম বন্দরে ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

বন্দর সচিব রেফায়েত হামিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং জাতীয় অর্থনীতি, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দরের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সংবেদনশীল স্থাপনাগুলোর সুরক্ষা সরাসরি জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল স্থান, তথ্য, নকশা, ছবি বা অন্যান্য উপাদান কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া ধারণ, প্রকাশ বা প্রচার করা একটি দণ্ডনীয় অপরাধ। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষিত এলাকা, নজরদারি সক্ষমতা, স্থাপনার বিন্যাস বা অপারেশনাল তথ্য প্রকাশ ও প্রচার করা সম্পূর্ণ আইনপরিপন্থী।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অনুমোদন ছাড়া এ ধরনের তথ্য প্রকাশ বা প্রচারের মাধ্যমে যদি বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন, নিরাপত্তা বিধিমালা এবং বন্দর কর্তৃপক্ষের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরে ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ

আপডেট সময় : ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬