ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৯৬ নতুন রোগী ফ্রান্সে ছাত্র বিক্ষোভ ও সংঘাত, গ্রেপ্তার ৬ হাজার জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের সার্বিয়ার ভিসা দেওয়ার নামে ৮ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র সামাজিক নিরাপত্তায় ধনীরা বেশি সুবিধা পান, গরিবেরা বঞ্চিত: বিশ্বব্যাংক ন্যাশনাল ব্যাংকে আটকে আছে বরিশাল জেলা পরিষদের পৌনে ১১ কোটি টাকা মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শেরপুরের এক প্রবাসী নিহত ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শিগগিরই আসছে নীতিমালা পুলিশের চোখ এড়িয়ে আকাশবাণী ভবনে রাহুল-প্রিয়াঙ্কা, দিল্লিতে তুমুল বিক্ষোভ

বিটিএমএ নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়, সমাধানের আশ্বাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিটিএমএ বোর্ড অব ডিরেক্টরসের সদস্যবৃন্দ এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াত আমির সভার শুরুতেই বিটিএমএ নেতাদের স্বাগত জানিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান বিরোধী দল হিসেবে জামায়াত সরকারের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ ও সমালোচনা করবে, তবে সরকারের ভালো কাজে সহযোগিতার নীতি অনুসরণ করবে। কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ভালো কাজে সহযোগিতা এবং মন্দ কাজে বাধা দেওয়া একটি ধর্মীয় ও নৈতিক বিধান।

বিটিএমএ নেতারা তাদের খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, এই শিল্পে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে। তারা ইতোপূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে দুবার দেখা করে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন এবং বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। বিটিএমএ ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার জানান, ইনসেনটিভ, গ্যাস-বিদ্যুৎ সংকট, এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ এবং কর সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিয়ে তারা আলোচনা করেছেন। তিনি জানান, সরকার অনেক সমস্যার সমাধান করেছে এবং বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিটিএমএ নেতাদের আশ্বস্ত করেন যে, এই খাতের সমস্যা সমাধানে তিনি সরকারের সঙ্গে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখবেন। তিনি ব্যবসায়ীদের দেশপ্রেম ও পেশার প্রতি আন্তরিকতার প্রশংসা করে জাতীয় সংসদে এই খাতের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া বাটেক্সপো মেলার সমাপনীতে বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘকালের ঐতিহ্য হলো এই মেলার উদ্বোধন প্রধানমন্ত্রী করেন এবং সমাপনীতে বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি থাকেন। এবারই তার ব্যতিক্রম হয়েছে এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই নজিরবিহীন ঘটনার ব্যাপারে বিজিএমইএর দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে বিবৃতি দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ধরনের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ও সংকীর্ণ দলীয়করণের দৃষ্টিতেই দেশবাসী দেখবে।

মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বিটিএমএ নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়, সমাধানের আশ্বাস

আপডেট সময় : ০৫:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬