ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজেদের প্রয়োজনে বিমান কিনছে বাংলাদেশ, কোনো পক্ষকে খুশি করতে নয় ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জামায়াতের কর্মসূচি ১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সাথে বিমান বাংলাদেশের চুক্তি সই মতিঝিলের আলোচিত বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর কব্জায় সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা, নিহত ৩ ও আহত ৩৬ বগুড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: পাঁচ মাসে ৩৯ খুন ভুল করে নাটোর স্টেশনে নেমে ল্যাপটপ ও ক্যামেরা হারালেন জার্মান পর্যটক যশোরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, পাঁচ দিনেও অধরা আসামিরা রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

সার্বিয়ার ভিসা দেওয়ার নামে ৮ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সার্বিয়া পাঠানোর নামে একটি চক্র ট্রাভেল এজেন্সির আড়ালে শত শত যুবকের সঙ্গে প্রতারণা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাদের কাছ থেকে মাথাপিছু ৮ লাখ টাকা করে হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে সার্বিয়া ম্যানপাওয়ারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ভুক্তভোগীদের ভিসা ও ওয়ার্ক পারমিট সঠিক থাকলে তারা ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। তবে যারা ভুয়া কাগজপত্র তৈরি করেছেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি উল্লেখ করেন, তাদের প্রতিনিধিদলের অনেকেই নিজেরা ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির ব্যবসার সঙ্গে জড়িত। তারা মন্ত্রণালয়কে সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে। অথচ যাদের ভিসা সঠিক আছে, তারা নিয়মিত ছাড়পত্র পাচ্ছেন। বিএমইটি ছাড়পত্র দিচ্ছে না—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে তিনি মন্তব্য করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে শৃঙ্খলার মধ্যে কাজ করা হচ্ছে। দেশের স্বার্থ রক্ষা করে এবং চাকরির নিশ্চয়তা নিশ্চিত করেই কর্মী পাঠানো হবে। মালয়েশিয়ার অনলাইন প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে ইনপুট দেওয়ার কাজ চলছে। এছাড়া রিক্রুটিং এজেন্সির চাহিদাপত্রগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে হাই কমিশন যাচাই-বাছাই করছে।

বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি এই সংস্থাটি প্রায় প্রস্তুত। তবে বেসরকারি এজেন্সির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকায় তিনি সরকারি মাধ্যমেই কর্মী পাঠাতে বেশি আগ্রহী। তিনি জানান, বোয়েসেল আগামী ৮ অক্টোবরের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে অন্তর্ভুক্ত হতে পারবে।

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৯: ১৪আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৯: ১৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সার্বিয়ার ভিসা দেওয়ার নামে ৮ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

আপডেট সময় : ০৭:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬