ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইল ছাড়ছেন ২০ বৃটিশ কূটনীতিক, জেরুজালেমে কনস্যুলেটের নাম বদল স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে বাধা নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ ৫ জনের মৃত্যু সিরিয়ার সাবেক জেনারেল বাসাম আল-হাসানকে সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও লেবানন পাবনায় চায়ের দোকানে কলারুটি গলায় আটকে বৃদ্ধের মৃত্যু নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে গুরু-শিষ্যের দ্বন্দ্ব ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে ২ বছর ধরে লোকাল ট্রেন বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা খুলনা সিটি কর্পোরেশনের গ্যারেজে ময়লার গাড়ির চাপায় চালক নিহত মুক্ত হয়ে নির্যাতনের ভয়াবহ কাহিনী জানালেন সোমালি নারী সাজিয়া হরমুজ প্রণালিতে জাহাজ হামলা বৃদ্ধি, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

গাজার যুদ্ধ নিয়ে তৈরি তথ্যচিত্র অস্কারে পাঠাচ্ছে সুইজারল্যান্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ থেকে বেঁচে ফেরা মানুষের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত একটি তথ্যচিত্রকে ২০২৭ সালের ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের জন্য মনোনীত করেছে সুইজারল্যান্ড। সুইস সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, 'হু ইজ স্টিল অ্যালাইভ' নামের এই প্রামাণ্যচিত্রটিতে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুতি, স্বজন হারানোর গভীর বেদনা এবং অস্তিত্ব টিকিয়ে রাখার নিরন্তর আকুতি তুলে ধরা হয়েছে।

ছবিটিতে কোনো প্রথাগত ধারাবর্ণনা ব্যবহার করা হয়নি। এর পরিবর্তে, গাজার সারভাইভার বা বেঁচে থাকা মানুষদের বিমূর্ত প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে, যেখানে তাঁরা নিজেরাই নিজেদের ভাষায় গাজার ভয়াবহ পরিস্থিতি ও জীবনসংগ্রামের করুণ কাহিনি বর্ণনা করেছেন।

সুইজারল্যান্ডের ‘ফেডারেল অফিস অব কালচার’র অস্কার মনোনয়ন কমিটির মতে, চলচ্চিত্রটি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে প্রিয়জন হারানোর যন্ত্রণা, নিজ বাসভূমি থেকে উচ্ছেদ এবং শেকড় ও পরিচয়ের খোঁজের মতো মানবিক বিষয়গুলোকে উন্মোচিত করেছে।

অস্কারের আয়োজক সংস্থা ‘একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ জানিয়েছে, আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক বিভাগের প্রাথমিক মনোনীত ছবিগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০২৭ সালের ২১ জানুয়ারি চূড়ান্ত পাঁচটি মনোনীত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে। সবশেষে ১৪ মার্চ জমকালো আয়োজনের মাধ্যমে ৯৯তম অস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

গাজার যুদ্ধ নিয়ে তৈরি তথ্যচিত্র অস্কারে পাঠাচ্ছে সুইজারল্যান্ড

আপডেট সময় : ০৮:০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬