ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেলে নারী যাত্রী, স্বস্তি দিচ্ছে ‘মায়া রাইড’ ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ মা ইলিশ রক্ষা অভিযান: প্রথম রাতেই পটুয়াখালীতে তিনজনের কারাদণ্ড ফেসবুকে প্রেম ও মুঠোফোনে বিয়ে, পরে প্রবাসী জানলেন স্ত্রী আসলে তরুণ ‘আবরার হত্যার সময় শিবিরের অনেকে ছাত্রলীগ সেজে বেঁচেছিল’: রাশেদ খান

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আবারও বড় ধরনের বিক্ষোভে নামছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইন্ডিয়া জোটের ডাকা এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অংশ নিচ্ছেন।

এর আগে বুধবার (৭ অক্টোবর) দিল্লিতে বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছিল, যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেওয়া মধ্যাহ্নভোজের বৈঠকের পরপরই বিরোধী নেতারা সম্মিলিতভাবে এই আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

পরিকল্পনা অনুযায়ী, সংসদ সদস্যদের পরিবহনের জন্য তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করা হয়। প্রতিনিধিরা যন্তর মন্তরের দিকে রওনা হলে দিল্লির অশোক রোডে শাংরি-লা হোটেলের কাছে পুলিশ তাদের বাধা দেয়। যন্তর মন্তর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আটকে পড়ায় নেতারা সেখানেই রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন নেতাকে আটক করে।

বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার ইন্ডিয়া জোট আরও বড় পরিসরে বিক্ষোভের ঘোষণা দেয়। বিরোধী নেতাদের ভাষ্যমতে, এবারের কর্মসূচিতে সংসদ সদস্যদের অংশগ্রহণ আরও বেশি। তাদের মূল অভিযোগ, নির্বাচন কমিশনের কার্যক্রমে নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাব রয়েছে। বিশেষ করে ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কার পাশাপাশি বিহারের ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ নিয়েও তারা দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে। বিরোধীদের দাবি, নির্বাচন কমিশন তাদের উদ্বেগ আমলে নিচ্ছে না, যার ফলে সিইসির পদত্যাগের দাবিতে তারা ধারাবাহিক আন্দোলনের পথ বেছে নিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় বিক্ষোভ

আপডেট সময় : ১২:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬