সংবাদ শিরোনাম :
সারা দেশে ৫০০টিরও বেশি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি

সারা দেশে মোট ৫০৩টি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের দ্বিতীয় ধাপের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বর্তমানে প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। তিনি স্থানীয় জেলা প্রশাসনের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, জেলা প্রশাসন যত দ্রুত জমি অধিগ্রহণে সহায়তা করবে, প্রকল্প বাস্তবায়ন তত দ্রুত ত্বরান্বিত হবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে গোপালপুর ও ভূঞাপুরসহ দেশের বিভিন্ন উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মিত হবে, যা তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor




























