যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট বন্ধ
- আপডেট সময় : ০৩:৩৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার ইউনিটটিতে এই ত্রুটি শনাক্ত হয়। বিদ্যুৎ কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান প্রকৌশলী জানান, ত্রুটি চিহ্নিত হওয়ার পর দ্রুত প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যেই ১ নম্বর ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটির ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট সক্ষমতার এই ইউনিট থেকে বর্তমানে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৩: ২৯আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৩: ২৯





























