ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে রাজধানীতে ভোর থেকেই ঝুম বৃষ্টি সংবিধানে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা যুক্ত করার উদ্যোগ চালের বাজারের অস্থিরতা কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিন মাঠপর্যায়েই এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উজিরপুরে রাস্তার পাশে সরকারি ত্রাণের শত শত কম্বল পরিত্যক্ত যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইরানের কৌশল: সংঘাতের পরিধি বাড়ানোর চেষ্টা উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়ে সমর্থন প্রত্যাহার করল ওয়েলস স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেবো না: হুঁশিয়ারি নাহিদ ইসলামের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের

উজিরপুরে রাস্তার পাশে সরকারি ত্রাণের শত শত কম্বল পরিত্যক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বাজার এলাকায় রাস্তার পাশে সরকারি সিলমোহর ও সাবেক প্রধানমন্ত্রীর নামসংবলিত শত শত ত্রাণের কম্বল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৩ আগস্ট) স্থানীয় বাসিন্দারা এগুলো দেখতে পান, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে পলিথিনের নিচে থাকা এই কম্বলগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয়রা জানান, গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উত্তর পাশে রাস্তার ধারে পলিথিন দিয়ে ঢাকা অবস্থায় কম্বলগুলো পড়ে ছিল। খোঁজ নিয়ে জানা যায়, এলাকার মৃত বাদশা হাওলাদারের ছেলে শাওন সজলের একটি পরিত্যক্ত গোডাউন থেকে এগুলো বের করে সেখানে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই কম্বলগুলো এতদিন গোপন গোডাউনে লুকিয়ে রাখা হয়েছিল এবং ৫ আগস্টের পটপরিবর্তনের আগে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা সরকারি গুদাম থেকে এগুলো সরিয়ে এনেছিলেন।

তবে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে শাওন সজল বলেন, গোডাউনটি তার দুবাই প্রবাসী ভাই আতিকুরের। দীর্ঘদিন খালি থাকার পর স্থানীয় একটি ক্লাবের সদস্যরা ঘর মেরামতের সময় কম্বলগুলো বের করে রাস্তার পাশে রেখে গেছেন। এর সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন।

ঘটনার বিষয়ে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল জানান, গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, প্রশাসনের নির্দেশনা পাওয়ার সাথে সাথে পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা পুরো বিষয়টির গভীর তদন্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ৫ আগস্টের আগে কার মাধ্যমে বা কী উদ্দেশ্যে সরকারি ত্রাণের এই কম্বলগুলো গোডাউনে মজুত করা হয়েছিল এবং কেনই বা এখন রাস্তায় ফেলে রাখা হয়েছে, তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং সরকারি সম্পদ জব্দ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীর দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের আগেই তৎকালীন ক্ষমতাশীল আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতা সরকারি গুদাম থেকে অবৈধভাবে এসব ত্রাণ সরিয়ে এনে এই গোডাউনে মজুত করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

উজিরপুরে রাস্তার পাশে সরকারি ত্রাণের শত শত কম্বল পরিত্যক্ত

আপডেট সময় : ০৬:৫২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬