ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী ১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে তিন মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক মানচিত্রে ‘লিটল ইতালি’ বাদ, নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন

পাবনার কাজিরহাটে যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার কাজিরহাট যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিখোঁজ দুই কিশোর সম্পর্কে একে অপরের মামাতো ও ফুফাতো ভাই এবং তারা দুজনেই নবম শ্রেণির ছাত্র।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো টাঙ্গাইলের নাগরপুর থানার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে শ্রী বিনয় রায় (১৫) এবং গাজীপুর সদরের মিটুলাল সরকারের ছেলে শ্রী প্রভাত সরকার (১৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সেখান থেকে তারা বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামলে নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য দীর্ঘক্ষণ চেষ্টা চালালেও কোনো সন্ধান পায়নি।

কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসের ২ জন ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে এবং পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পাবনার কাজিরহাটে যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

আপডেট সময় : ০৩:৩৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬