ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ভোটার তালিকা যাচাই নিয়ে বিতর্ক ও দেশজুড়ে বিক্ষোভের ডাক ঢাকায় আজ আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টির পূর্বাভাস আইএফআইসি ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে ২৯ হাজার ৫৭২ কোটি টাকা কৌশলগত স্বার্থে তুরস্কের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত ইরান যুদ্ধ শেষ হলেই তেলের দাম কমবে : ট্রাম্প আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন জின்னাহর ছবি বিতর্ক ও উপমহাদেশের সাংবিধানিক ইতিহাসের দায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ বাব আল-মান্দেব পুনর্দখলে ইয়েমেনি বাহিনীর বড় ধরনের অভিযান শুরু বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লড়াই

চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের বিরোধী দলগুলোর সাম্প্রতিক চাপ ও আন্দোলন অব্যাহত থাকলে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, বিরোধীদের এই বিক্ষোভ সরকারকে ভিত থেকে নাড়িয়ে দিয়েছে এবং সরকার এখন ভীত।

রাহুল গান্ধী স্পষ্ট করেন যে, বিরোধীদের এই দাবি কেবল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে নয়, বরং এর সঙ্গে বর্তমান সরকারকে সরানোর বিষয়টিও গভীরভাবে জড়িত। তিনি বলেন, জ্ঞানেশ কুমারের চেয়েও অনেক গভীর সমস্যা রয়েছে এবং এই সমস্যার সমাধানের জন্য বর্তমান সরকারকে সরানো প্রয়োজন।

প্রধান নির্বাচন কমিশনারকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, তিনি কেবল একজন সেবাদানকারী কর্মকর্তা। অথচ তার সাহস দেখুন, তিনি বলছেন যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে তিনি দেখা করবেন না।

সাবেক কংগ্রেস সভাপতি আরও বলেন, গত তিন-চার দিন ধরে যেভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, তা যদি অব্যাহত রাখা যায় তবে তিনি নিশ্চয়তা দিচ্ছেন যে এই সরকারের পতন হবে। তিনি আরও বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য লড়াই করা, এমনকি জীবন দিতেও তিনি প্রস্তুত আছেন এবং তা সার্থক হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

আপডেট সময় : ০৫:২৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬