ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ মৃত সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য: ঝিনাইদহে তোলপাড় পানির হিস্যায় একচুলও ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম নীলফামারীতে আশ্বিনের বৃষ্টি: আমন চাষিদের স্বস্তি, দুশ্চিন্তায় আলু ও সবজি চাষিরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চিকিৎসা ও নিরাপত্তা সংকট, ঝুঁকিতে হাজারো শ্রমিক ঋণের ভারে জর্জরিত খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০ ১৫ বছরের চুক্তিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পেল ডিপি ওয়ার্ল্ড বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ চারজন আটক ফোনে ‘নামতেছি’ বলে নিখোঁজ কাজল, স্বামীও আত্মগোপনে

উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কক্সবাজার জেলা প্রেসক্লাব, গ্রীণ কক্সবাজার, প্রান্তিক চাষি সমাজ উন্নয়ন সংস্থা ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর হাতে ৬০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ইউএনও পান্না আক্তার আরও ঘোষণা করেন, এখন থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করলে তাদের বই, কলম বা ক্রেস্টের পাশাপাশি একটি করে গাছের চারা উপহার দেওয়া হবে। তিনি বলেন, একজন শিক্ষার্থী যখন নিজের হাতে একটি গাছ রোপণ করে এবং সেটির পরিচর্যা করে, তখন তার মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজে ঘেরা পরিবেশবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা শাখার আহবায়ক ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। তিনি বলেন, শিক্ষা ও পরিবেশ একে অপরের পরিপূরক। একটি সবুজ শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সুস্বাস্থ্য এবং পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, একটি গাছ কেটে ফেলা মানে ২৭ জন মানুষকে হত্যা করার সমান ক্ষতি। তাই গাছ কাটার পরিবর্তে বেশি বেশি গাছ রোপণ ও পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা আহবায়ক ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন। তিনি বলেন, প্রকৃতি আমাদের প্রতিদিন যে অক্সিজেন বিনামূল্যে দিচ্ছে, তা যদি কৃত্রিমভাবে কিনে ব্যবহার করতে হতো, তবে একজন মানুষের প্রতিদিন বিপুল অর্থ ব্যয় করতে হতো। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও ঘোষণা করেন, আগামী ৬ মাস পর যেসব শিক্ষার্থীর হাতে চারা তুলে দেওয়া হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে রোপণকৃত চারার মান নির্ণয় করে পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা শাখার সহ সদস্য সচিব শামসুল আলম শ্রাবণ, ধরা জেলা শাখার সদস্য ও উত্তরণ মডেল কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সদস্য মো. ইউসুফ, স্টুডেন্ট প্ল্যান্টার্স ক্লাবের সমন্বয়ক শিক্ষক জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলামসহ বিদ্যালয়ের প্লানটার্স ক্লাবের শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রভাষক রিয়াজ উদ্দিন জানান, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম শ্রাবণ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির নেতৃত্বে সকলে মিলে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৬:৩৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬