ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

আইনি ফাঁকফোকরে যেভাবে ফিফার ৯ ম্যাচের শাস্তি এড়াতে পারেন পারেদেস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর মাঠের অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হওয়ার কারণে ৩২ বছর বয়সী এই তারকাকে অন্তত ৯ ম্যাচ নিষিদ্ধ করতে পারে ফিফা। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই কঠিন শাস্তি থেকে আইনি ফাঁকফোকর গলে রেহাই পাওয়ার একটি পথ খোলা রয়েছে তার সামনে।

গত ১৯ জুলাই নিউজার্সি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শেষে স্পেনের ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে জড়ান বেশ কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। এদের মধ্যে বোকা জুনিয়র্সের তারকা পারেদেসের আচরণ ছিল সবচেয়ে বেশি সহিংস। টেলিভিশন ফুটেজে দেখা যায়, তিনি স্পেনের এরিক গার্সিয়াকে লাথি মারার পাশাপাশি গলা চেপে ধরেন এবং পরে গাভিকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেন। এই মারামারিতে জড়িয়ে পড়েন নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালাও। সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারার ধারাভাষ্য দেওয়ার সময় এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, পারেদেস কারও মুখে দুই থেকে তিনবার আঘাত করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হারের কষ্ট থাকলেও এমন প্রতিক্রিয়া দেখানো অত্যন্ত ভয়াবহ।

ঘটনার সময় স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও পরে জানা যায়, তাৎক্ষণিকভাবে কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে ফিফা পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ফিফার আচরণবিধির ১৪ অনুচ্ছেদ অনুযায়ী, এই সহিংসতায় জড়িতদের অন্তত তিন ম্যাচ করে নিষিদ্ধ করা হতে পারে। পারেদেসের বিরুদ্ধে তিনটি পৃথক অভিযোগ প্রমাণিত হলে তার ন্যূনতম ৯ ম্যাচের নিষেধাজ্ঞা নিশ্চিত।

তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে ফিফার এই নিষেধাজ্ঞা এড়াতে পারবেন পারেদেস। কিন্তু ফিফা যদি তাদের আচরণবিধির ৭০ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে, তবে তিনি বিশ্বব্যাপী সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নির্বাসিত হবেন। এর আগে ২০১৪ সালে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দেওয়ার অপরাধে উরুগুয়ের লুইস সুয়ারেজকে এই ধারার অধীনে চার মাসের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে পারেদেসের অপরাধ ততটা গুরুতর না হওয়ায় তার ক্ষেত্রে ৭০ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করা হবে না বলেই ধারণা করা হচ্ছে। নিজের ভবিষ্যৎ নিয়ে পারেদেস জানিয়েছেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে পুরো বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তবে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা এড়াতে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তও নিতে পারেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

আইনি ফাঁকফোকরে যেভাবে ফিফার ৯ ম্যাচের শাস্তি এড়াতে পারেন পারেদেস

আপডেট সময় : ০৫:৪৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬