ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা

কানাডায় পড়তে নতুন নিয়ম: স্টাডি পারমিট ও পিজিডব্লিউপিতে কড়াকড়ি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি পারমিট ও পোস্টগ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (পিজিডব্লিউপি) সংক্রান্ত নির্দেশনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেছে কানাডা সরকার। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) গত কয়েক সপ্তাহে এই হালনাগাদ নির্দেশনাগুলো জানিয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে এটি বিদ্যমান নিয়মেরই স্পষ্ট ব্যাখ্যা, তবে নতুন এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, প্রতিষ্ঠান পরিবর্তন এবং পারমিটের মেয়াদের ওপর কঠোর নজরদারি বজায় থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে তার পড়াশোনা শেষ করেছেন কি না তা নির্ধারণ করা হবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত কমপ্লিশন লেটার, ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি বা ডিপ্লোমা প্রদানের তারিখের ভিত্তিতে। নথিতে উল্লেখিত সেই তারিখই কোর্স সমাপ্তির সরকারি তারিখ হিসেবে গণ্য হবে। নিয়ম অনুযায়ী, কোর্স শেষ হওয়ার ৯০ দিন পর স্টাডি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে।

প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। যেসব শিক্ষার্থীর স্টাডি পারমিটে নির্দিষ্ট কোনো ডিএলআই (DLI) উল্লেখ রয়েছে, তাঁদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হতে চাইলে অবশ্যই নতুন স্টাডি পারমিট নিতে হবে। নতুন পারমিট ছাড়া অন্য প্রতিষ্ঠানে ভর্তি হলে তা অনুমতিবিহীন অধ্যয়ন হিসেবে বিবেচিত হবে, কারণ শিক্ষার্থী আগের প্রতিষ্ঠানে আর ভর্তি না থাকলে আগের স্টাডি পারমিট কার্যকর থাকে না। তবে একই প্রতিষ্ঠানের ভেতর একই স্তরের প্রোগ্রামে পরিবর্তন করলে বা মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে নতুন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে পারমিট নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির ওপর আইআরসিসি এখন আরও বাড়তি নজরদারি করবে। যদিও সর্বোচ্চ ১৫০ দিনের অনুমোদিত বিরতির বিদ্যমান নিয়মটি এখনো বহাল আছে, তবে অভিবাসন কর্মকর্তারা এখন থেকে একাধিকবার বিরতি নেওয়ার বিষয়টি খতিয়ে দেখবেন এবং শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কোর্স শেষ করার মতো অগ্রগতি বজায় রাখছেন কি না, তা মূল্যায়ন করবেন।

এ ছাড়া, নির্দিষ্ট কিছু ওয়ার্ক পারমিটধারীদের স্টাডি পারমিট ছাড়াই কানাডায় পড়াশোনার যে অস্থায়ী সুযোগ ছিল, তা এখন বন্ধ হয়ে গেছে। ২০২৩ সালের ২৭ জুন চালু হওয়া এই অস্থায়ী নীতি ২০২৬ সালের ২৭ জুন শেষ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন এই নির্দেশনার ফলে শিক্ষার্থীদের ওপর বাস্তব প্রভাব পড়তে পারে, তাই কানাডায় পড়তে আগ্রহী বা বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়মিত সরকারি নির্দেশনা অনুসরণ করা এবং পারমিটের শর্তগুলো ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

কানাডায় পড়তে নতুন নিয়ম: স্টাডি পারমিট ও পিজিডব্লিউপিতে কড়াকড়ি

আপডেট সময় : ০৫:৩৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬