ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তিন বছরের সর্বনিম্ন অবস্থানে ফেসবুক পরিচয়ে ডেকে নিয়ে সাংবাদিককে অপহরণ ও মুক্তিপণ আদায় সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার ১০১ ডলার ছাড়াল জাতীয় স্বার্থে আপসহীন অবস্থানে বিএনপি: রুহুল কবির রিজভী অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ, রিয়াদের লড়াই বৃথা নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটিতে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপের সুযোগ কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ গাফিলতি যেভাবে মানুষের জীবন ও সময়কে ধ্বংস করে মাছওয়ালির চরিত্রে কৌশানী, সিনেমার প্রচারে অচেনা লুক

যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত শিশুরা হলো জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, জুমার নামাজের আগে ওই তিন শিশু বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা বাগানের ভেতরে থাকা গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। জামদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হুসাইন জানান, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের পরিবারের মালিকানাধীন। এটি অনেকটা পরিত্যক্ত ছিল এবং সেখানে সাধারণত লোকজন গোসল করতে যায় না।

পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুলাহ জানান, দুপুরের দিকে শিশু তিনটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তাদের হার্টবিট ছিল না, যার ফলে তাদের মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬