ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩১ হাজার পার আখাউড়ায় ফলের বাজারে চড়া দাম, পুষ্টির চাহিদা মেটাতে হিমশিম ক্রেতারা চোট থেকে ফিরেই নেইমারের জোড়া গোল, হার এড়ালো সান্তোস বগুড়ার বেশ কিছু এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, দরজা ভেঙে যাত্রী উদ্ধার ডিসির মতবিনিময় সভায় এমপির প্রতিনিধি হয়ে বক্তব্য দিলেন অস্ত্র মামলার আসামি দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, মালয়েশিয়ায় স্কুল বন্ধ হাসপাতালে ভর্তি জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান ঢাকায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০ অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ চালু, বাংলাদেশ কবে পাবে?

নিষেধাজ্ঞার আগে নেছারাবাদে মাইকিং করে জাটকা বিক্রি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি ও মিয়ারহাট বাজারে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে মাইকিং করে জাটকা (ছোট আকারের ইলিশ) বিক্রি করার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতাদের প্রকাশ্যে মাইকিং করতে দেখা যায়। তবে এ নিয়ে স্থানীয় ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে বাজার দুটি ঘুরে দেখা যায়, বিভিন্ন মাছের দোকানে ছোট আকারের ইলিশ সাজিয়ে রাখা হয়েছে। প্রতি কেজিতে ১০ থেকে ১২টি করে ধরে এসব জাটকা মাছ ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাইকিং শুনে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় জমে। তবে মাছের আকার ও দাম দেখে অনেক ক্রেতাই অসন্তোষ প্রকাশ করে ফিরে গেছেন。

জগন্নাথকাঠি বাজারে আসা ক্রেতা রুহুল আমিন জানান, বাজারে মাইকিং করে ৫০০ টাকা কেজিতে ইলিশ বিক্রির ঘোষণা শুনে তিনি এসেছিলেন। কিন্তু বাজারে এসে দেখেন সেগুলো আসলে ছোট আকারের জাটকা, যা ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের সঙ্গে এমন আচরণকে তিনি প্রতারণার শামিল বলে ক্ষোভ প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত মাছ না কিনেই চলে যান।

অন্যদিকে, জগন্নাথকাঠি বাজারের মাছ বিক্রেতা আসলাম মিয়া জানান, বুধবার মধ্যরাত থেকে ইলিশ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালে মাছ বিক্রি করতে না পারলে তাদের চালানের টাকা আটকে থাকবে। তাই বাজারে প্রচুর ইলিশ আসায় তারা লোকসান এড়াতে বাজারদরের চেয়ে কম দামে ৫০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে মাছ বিক্রি করছেন এবং ক্রেতারাও তা কিনছেন।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক জানান, বুধবার রাত ১২টা পর্যন্ত ইলিশ ক্রয়-বিক্রয় ও পরিবহনের সুযোগ রয়েছে। এ কারণে হয়তো বিক্রেতারা মাইকিং করে মাছ বিক্রি করছেন। তবে বাজারে জাটকা বিক্রি হচ্ছে কিনা সে বিষয়ে তিনি অবগত নন এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান জানিয়েছেন, পিরোজপুরের জেলেদের জন্য নির্ধারিত সরকারি চাল বিতরণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বরগুনাসহ অন্যান্য জেলাতেও প্রথম সপ্তাহের মধ্যে চাল পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদী বা সাগরে ইলিশ শিকারে নামলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় বুধবার রাত ১২টা থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী 'মা ইলিশ সংরক্ষণ অভিযান' শুরু হচ্ছে। এই সময়ে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নিষেধাজ্ঞার আগে নেছারাবাদে মাইকিং করে জাটকা বিক্রি

আপডেট সময় : ০৫:০০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬