ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বগুড়ার বেশ কিছু এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া জেলার বেশ কিছু এলাকায় আগামী শনিবার (১০ অক্টোবর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণকাজের জন্য এই সাময়িক শাটডাউন দেওয়া হবে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নেসকোর আওতাধীন ৩৩ কেভি রহমান নগর এবং ৩৩ কেভি বনানী ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

জরুরি এই নির্মাণকাজের স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে সেবামূলক এই কাজের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বগুড়ার বেশ কিছু এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপডেট সময় : ১১:৩৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬